হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইরানের স্কুলে হামলার দায় তেহরানের ওপর চাপালেন ট্রাম্প

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৮ মার্চ ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন


তেহরান, ৮ মার্চ – ইরানে একটি মেয়েদের স্কুলে হামলার ঘটনায় তেহরানকেই দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক বিবৃতিতে তিনি বলেন, পাওয়া তথ্য অনুযায়ী ওই হামলার জন্য ইরানই দায়ী। খবর জানিয়েছে বিবিসি।

ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় ১৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। তবে এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

আরও পড়ুন

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের স্পষ্ট বার্তা: পাসপোর্ট বিতর্কের মধ্যে মুখ খুললেন জয়সওয়াল

গত শনিবার দক্ষিণ ইরানের একটি মেয়েদের স্কুলে হামলার বিষয়ে Air Force One-এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ঘাঁটির কাছে ওই স্কুলে হামলার জন্য যুক্তরাষ্ট্র দায়ী কি না। জবাবে তিনি বলেন, “না, আমার মতে—আমি যা দেখেছি তার ভিত্তিতে—এটি ইরানই করেছে।”

এ সময় এক সাংবাদিক যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেসগেথ-কে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “আমরা বিষয়টি তদন্ত করছি, তবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে এমন একমাত্র পক্ষ হলো ইরান।”

ট্রাম্প আরও বলেন, “আমরা মনে করি এটি ইরান করেছে। তারা তাদের অস্ত্র ব্যবহারে বড় ভুল করেছে। যেমন আপনি জানেন, তারা এ ধরনের ভুল করে থাকে।”

BBC Verify-এর স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে, স্কুলটির আশপাশে একাধিক বিস্ফোরণের চিহ্ন ও পোড়া দাগ রয়েছে, যা সেখানে একাধিকবার হামলার ইঙ্গিত দেয়।

এনএন/ ৮ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

ইরানের স্কুলে হামলার দায় তেহরানের ওপর চাপালেন ট্রাম্প

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইরানের স্কুলে হামলার দায় তেহরানের ওপর চাপালেন ট্রাম্প

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৮ মার্চ ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ৮ মার্চ – ইরানে একটি মেয়েদের স্কুলে হামলার ঘটনায় তেহরানকেই দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক বিবৃতিতে তিনি বলেন, পাওয়া তথ্য অনুযায়ী ওই হামলার জন্য ইরানই দায়ী। খবর জানিয়েছে বিবিসি।ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় ১৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। তবে এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।গত শনিবার দক্ষিণ ইরানের একটি মেয়েদের স্কুলে হামলার বিষয়ে Air Force One-এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ঘাঁটির কাছে ওই স্কুলে হামলার জন্য যুক্তরাষ্ট্র দায়ী কি না। জবাবে তিনি বলেন, “না, আমার মতে—আমি যা দেখেছি তার ভিত্তিতে—এটি ইরানই করেছে।”এ সময় এক সাংবাদিক যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেসগেথ-কে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “আমরা বিষয়টি তদন্ত করছি, তবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে এমন একমাত্র পক্ষ হলো ইরান।”ট্রাম্প আরও বলেন, “আমরা মনে করি এটি ইরান করেছে। তারা তাদের অস্ত্র ব্যবহারে বড় ভুল করেছে। যেমন আপনি জানেন, তারা এ ধরনের ভুল করে থাকে।”BBC Verify-এর স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে, স্কুলটির আশপাশে একাধিক বিস্ফোরণের চিহ্ন ও পোড়া দাগ রয়েছে, যা সেখানে একাধিকবার হামলার ইঙ্গিত দেয়।এনএন/ ৮ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×