হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইরানের সর্বোচ্চ নেতা খামেনির শেষ বিদায়: সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলোর অনুপস্থিতি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৪ জুলাই ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন


তেহরান, ৩ জুলাই – ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নিলেও সৌদি আরব ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর কোনো প্রতিনিধিকে দেখা যায়নি।

খামেনিকে শ্রদ্ধা জানাতে সপ্তাহব্যাপী আয়োজনের অংশ হিসেবে আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিদেশি প্রতিনিধিদের জন্য তার মরদেহ রাখা হয়েছে। আগামী শনিবার থেকে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কফিনটি উন্মুক্ত স্থানে নিয়ে যাওয়া হবে।

আরও পড়ুন

নির্বাচনের আগে ইরানে হামলার পরিকল্পনা করেছিলেন নেতানিয়াহু, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে বাতিল

সৌদি গণমাধ্যম হাউজ অব সৌদ জানিয়েছে যে ১৪ মাস আগে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হলে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী তার জানাজায় অংশ নিয়েছিলেন। তবে খামেনির মৃত্যুতে এখন পর্যন্ত সৌদি আরব কোনো প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত করেনি। এছাড়া সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও বাহরাইনের মতো উপসাগরীয় দেশগুলোও তাদের প্রতিনিধি পাঠায়নি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালালে এর পাল্টা জবাব দেয় ইরান। হামলার ওই দিনেই পরিবারের সদস্যদের সঙ্গে নিহত হন খামেনি।

গালফ অঞ্চলের দেশগুলো এখন পর্যন্ত এই মৃত্যুতে আনুষ্ঠানিক শোক প্রকাশ করেনি। এর মাধ্যমে তারা মূলত নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনিকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি থেকে বিরত থাকছে বলে ধারণা করা হচ্ছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

ইরানের সর্বোচ্চ নেতা খামেনির শেষ বিদায়: সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলোর অনুপস্থিতি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইরানের সর্বোচ্চ নেতা খামেনির শেষ বিদায়: সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলোর অনুপস্থিতি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৪ জুলাই ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ৩ জুলাই – ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নিলেও সৌদি আরব ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর কোনো প্রতিনিধিকে দেখা যায়নি।খামেনিকে শ্রদ্ধা জানাতে সপ্তাহব্যাপী আয়োজনের অংশ হিসেবে আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিদেশি প্রতিনিধিদের জন্য তার মরদেহ রাখা হয়েছে। আগামী শনিবার থেকে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কফিনটি উন্মুক্ত স্থানে নিয়ে যাওয়া হবে।সৌদি গণমাধ্যম হাউজ অব সৌদ জানিয়েছে যে ১৪ মাস আগে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হলে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী তার জানাজায় অংশ নিয়েছিলেন। তবে খামেনির মৃত্যুতে এখন পর্যন্ত সৌদি আরব কোনো প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত করেনি। এছাড়া সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও বাহরাইনের মতো উপসাগরীয় দেশগুলোও তাদের প্রতিনিধি পাঠায়নি।গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালালে এর পাল্টা জবাব দেয় ইরান। হামলার ওই দিনেই পরিবারের সদস্যদের সঙ্গে নিহত হন খামেনি।গালফ অঞ্চলের দেশগুলো এখন পর্যন্ত এই মৃত্যুতে আনুষ্ঠানিক শোক প্রকাশ করেনি। এর মাধ্যমে তারা মূলত নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনিকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি থেকে বিরত থাকছে বলে ধারণা করা হচ্ছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×