হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রথম ধাপে ২৪ জন রোহিঙ্গা রাতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২, ০৫:৫১ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের শরণার্থী পুনর্বাসন ঘোষণার অংশ হিসেবে বাংলাদেশ থেকে প্রথম ধাপে ২৪ জন রোহিঙ্গা যাচ্ছেন। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে তারা যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

কক্সবাজারের চলমান ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ৬২ জনের একটি লিস্ট হয়েছিল। যুক্তরাষ্ট্র প্রথম ধাপে ২৪ জনকে নেবে। তারা আজ ঢাকা ত্যাগ করবেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্রে প্রতি বর্গমাইলে ৪০ জন মানুষ বসবাস করে। অন্যদিকে, বাংলাদেশে প্রতি বর্গমাইলে বসবাস করে ৩ হাজার ২০০ জন। আমি তাকে বললাম, তোমাদের দেশে যে জায়গা আছে; তাতে এক লাখ রোহিঙ্গা নেওয়া যায়। জবাবে তিনি বললেন, সারাবিশ্ব থেকে তারা এক লাখ ২৫ হাজার রোহিঙ্গা নেবে। এর মধ্যে বাংলাদেশ থেকে নেবে বছরে ৩০০ থেকে ৮০০ জন।

তবে এই পুনর্বাসনকে সমাধান হিসেবে দেখছেন না পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আসল সমাধান হলো প্রত্যাবাসন। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত নেওয়া। মায়ানমার কথা দিয়েছিল প্রত্যাবাসনের। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে না।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আজ দিবাগত রাত ১টায় ২৪ জন রোহিঙ্গা যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। এরই মধ্যে সকালে ২৪ জন রোহিঙ্গা কক্সবাজার থেকে ঢাকায় এসে পৌঁছেছেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

প্রথম ধাপে ২৪ জন রোহিঙ্গা রাতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রথম ধাপে ২৪ জন রোহিঙ্গা রাতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২, ০৫:৫১ অপরাহ্ন
Print Image
যুক্তরাষ্ট্রের শরণার্থী পুনর্বাসন ঘোষণার অংশ হিসেবে বাংলাদেশ থেকে প্রথম ধাপে ২৪ জন রোহিঙ্গা যাচ্ছেন। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে তারা যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। কক্সবাজারের চলমান ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ৬২ জনের একটি লিস্ট হয়েছিল। যুক্তরাষ্ট্র প্রথম ধাপে ২৪ জনকে নেবে। তারা আজ ঢাকা ত্যাগ করবেন। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্রে প্রতি বর্গমাইলে ৪০ জন মানুষ বসবাস করে। অন্যদিকে, বাংলাদেশে প্রতি বর্গমাইলে বসবাস করে ৩ হাজার ২০০ জন। আমি তাকে বললাম, তোমাদের দেশে যে জায়গা আছে; তাতে এক লাখ রোহিঙ্গা নেওয়া যায়। জবাবে তিনি বললেন, সারাবিশ্ব থেকে তারা এক লাখ ২৫ হাজার রোহিঙ্গা নেবে। এর মধ্যে বাংলাদেশ থেকে নেবে বছরে ৩০০ থেকে ৮০০ জন। তবে এই পুনর্বাসনকে সমাধান হিসেবে দেখছেন না পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আসল সমাধান হলো প্রত্যাবাসন। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত নেওয়া। মায়ানমার কথা দিয়েছিল প্রত্যাবাসনের। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে না। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আজ দিবাগত রাত ১টায় ২৪ জন রোহিঙ্গা যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। এরই মধ্যে সকালে ২৪ জন রোহিঙ্গা কক্সবাজার থেকে ঢাকায় এসে পৌঁছেছেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×