হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আরব আমিরাতে হামলায় নিহত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৯ মার্চ ২০২৬, ০৫:০২ অপরাহ্ন


মধ্যপ্রাচ্য, ৯ মার্চ – মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী সালেহ উদ্দিন ওরফে আহমেদ আলীর মরদেহ দেশে এসে পৌঁছেছে।

সোমবার সকাল ৮টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে প্রথমে ঢাকায় এবং পরবর্তীতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার মরদেহ সিলেটে আনা হয়।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

সকাল ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী নিহত ওই প্রবাসীর মরদেহ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। পরে সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে মন্ত্রী ব্যক্তিগত উদ্যোগে মরদেহটি মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় অবস্থিত নিহতের নিজ বাড়িতে পৌঁছে দেন। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আহমেদ আলীর গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার গাজিটেকা গ্রামে।

তিনি সংযুক্ত আরব আমিরাতে পানিবাহী গাড়ি চালানোর কাজ করতেন। গত ২৮ ফেব্রুয়ারি আরব আমিরাতের আজমান শহরে ইরানের একটি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তিনি প্রাণ হারান। নিহতের ছোট দুই ভাই জাকির হোসেন ও বোরহান আহমদও ওই একই শহরে বসবাস করেন।

তাদের মাধ্যমেই পরিবার প্রথম আহমেদ আলীর মৃত্যুর খবর জানতে পারে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণের সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার মো. রেজাউন নবী, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান এবং সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলমসহ প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আরব আমিরাতে হামলায় নিহত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আরব আমিরাতে হামলায় নিহত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৯ মার্চ ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
Print Image
[ad_1] মধ্যপ্রাচ্য, ৯ মার্চ – মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী সালেহ উদ্দিন ওরফে আহমেদ আলীর মরদেহ দেশে এসে পৌঁছেছে।সোমবার সকাল ৮টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে প্রথমে ঢাকায় এবং পরবর্তীতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার মরদেহ সিলেটে আনা হয়।সকাল ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী নিহত ওই প্রবাসীর মরদেহ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। পরে সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে মন্ত্রী ব্যক্তিগত উদ্যোগে মরদেহটি মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় অবস্থিত নিহতের নিজ বাড়িতে পৌঁছে দেন। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আহমেদ আলীর গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার গাজিটেকা গ্রামে।তিনি সংযুক্ত আরব আমিরাতে পানিবাহী গাড়ি চালানোর কাজ করতেন। গত ২৮ ফেব্রুয়ারি আরব আমিরাতের আজমান শহরে ইরানের একটি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তিনি প্রাণ হারান। নিহতের ছোট দুই ভাই জাকির হোসেন ও বোরহান আহমদও ওই একই শহরে বসবাস করেন।তাদের মাধ্যমেই পরিবার প্রথম আহমেদ আলীর মৃত্যুর খবর জানতে পারে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণের সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার মো. রেজাউন নবী, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান এবং সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলমসহ প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×