হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঈদগাঁওয়ে অবৈধ বালি মহালে উপজেলা প্রশাসনের অভিযান

আনোয়ার হোছাইন, ঈদগাঁও::

আনোয়ার হোছাইন, ঈদগাঁও::

রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ন

অব্যাহত সংবাদ প্রকাশের জেরে অবশেষে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়ায় অবৈধ বালু মহালে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় ছোট-বড় ৬ টি বালির স্তুপ জব্দ করা হয়।

শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ অভিযান পরিচালিত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিমল চাকমার নেতৃত্বে উক্ত এলাকার ঈদগাঁও নদী থেকে অবৈধভাবে উত্তোলিত বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে স্তুপকৃত ছোট-বড় ৬টি বালুর স্তুপ জব্দ করা হয়। এসময় অভিযানস্থলে বালি উত্তোলনে জড়িত কাউকে পাওয়া যায়নি। জব্দকৃত বালুসমূহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলামের জিম্মায় দেয়া হয়েছে। অভিযানে ইউএনওকে সহায়তা করেন ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নুরুল ইসলাম,রাজঘাট বন বিটের কর্মকর্তা ও কর্মচারীরা।

অভিযান পরবর্তী ইউএনও বিমল চাকমা বলেন,পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় সরকারি অনুমোদন ছাড়া বালি উত্তোলনে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জানান,উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা তাকে এসব অবৈধ বালি উত্তোলন ও সরবরাহ বন্ধে উক্ত রাস্তার একটি নির্দিষ্ট স্থানে বাঁশের কল স্থাপনের নির্দেশনা দিয়েছেন।তিনি জনস্বার্থে এ উদ্যোগ বাস্তবায়নে প্রশাসন ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

প্রসঙ্গত দীর্ঘদিন যাবত উক্ত এলাকার কতিপয় চিহ্নিত বালিখেকো প্রভাবশালী চক্রের ছত্রছায়ায় সংশ্লিষ্ট প্রশাসনকে ম্যানেজ করে ঈদগাঁও নদীসহ যত্রতত্র স্থান থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে আসছিল বলে এলাকাবাসী অভিযোগ তুলে আসছে। উক্তবালী উত্তোলনের ফলে সৃষ্ট গর্তে পড়ে ইতিপূর্বে এলাকার কয়েকজন শিশুর অকালে মৃত্যু হয়।এসব ঘটনা প্রভাবশালী চক্র ক্ষমতা ও অর্থের দাপটে ধামাচাপা দিয়ে অবৈধ বালি উত্তোলন অব্যাহত রাখলেও প্রশাসন রহস্যময় কারণে অভিযান করছিলনা। এর জেরে বিভিন্ন গণমাধ্যমে সম্প্রতি একেরপর এক সংবাদ প্রকাশ করে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঈদগাঁওয়ে অবৈধ বালি মহালে উপজেলা প্রশাসনের অভিযান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঈদগাঁওয়ে অবৈধ বালি মহালে উপজেলা প্রশাসনের অভিযান

প্রতিবেদক: আনোয়ার হোছাইন, ঈদগাঁও:: | প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ন
Print Image
অব্যাহত সংবাদ প্রকাশের জেরে অবশেষে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়ায় অবৈধ বালু মহালে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় ছোট-বড় ৬ টি বালির স্তুপ জব্দ করা হয়। শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ অভিযান পরিচালিত হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিমল চাকমার নেতৃত্বে উক্ত এলাকার ঈদগাঁও নদী থেকে অবৈধভাবে উত্তোলিত বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে স্তুপকৃত ছোট-বড় ৬টি বালুর স্তুপ জব্দ করা হয়। এসময় অভিযানস্থলে বালি উত্তোলনে জড়িত কাউকে পাওয়া যায়নি। জব্দকৃত বালুসমূহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলামের জিম্মায় দেয়া হয়েছে। অভিযানে ইউএনওকে সহায়তা করেন ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নুরুল ইসলাম,রাজঘাট বন বিটের কর্মকর্তা ও কর্মচারীরা। অভিযান পরবর্তী ইউএনও বিমল চাকমা বলেন,পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় সরকারি অনুমোদন ছাড়া বালি উত্তোলনে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জানান,উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা তাকে এসব অবৈধ বালি উত্তোলন ও সরবরাহ বন্ধে উক্ত রাস্তার একটি নির্দিষ্ট স্থানে বাঁশের কল স্থাপনের নির্দেশনা দিয়েছেন।তিনি জনস্বার্থে এ উদ্যোগ বাস্তবায়নে প্রশাসন ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। প্রসঙ্গত দীর্ঘদিন যাবত উক্ত এলাকার কতিপয় চিহ্নিত বালিখেকো প্রভাবশালী চক্রের ছত্রছায়ায় সংশ্লিষ্ট প্রশাসনকে ম্যানেজ করে ঈদগাঁও নদীসহ যত্রতত্র স্থান থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে আসছিল বলে এলাকাবাসী অভিযোগ তুলে আসছে। উক্তবালী উত্তোলনের ফলে সৃষ্ট গর্তে পড়ে ইতিপূর্বে এলাকার কয়েকজন শিশুর অকালে মৃত্যু হয়।এসব ঘটনা প্রভাবশালী চক্র ক্ষমতা ও অর্থের দাপটে ধামাচাপা দিয়ে অবৈধ বালি উত্তোলন অব্যাহত রাখলেও প্রশাসন রহস্যময় কারণে অভিযান করছিলনা। এর জেরে বিভিন্ন গণমাধ্যমে সম্প্রতি একেরপর এক সংবাদ প্রকাশ করে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×