হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

লেবাননে এক সপ্তাহে ৮৩ শিশুর মৃত্যু, আহত আড়াই শতাধিক: ইউনিসেফ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৯ মার্চ ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন


বৈরুত, ৯ মার্চ – ইসরায়েল ও হিজবুল্লাহর চলমান সংঘাতে লেবাননে গত এক সপ্তাহে অন্তত ৮৩ জন শিশুর প্রাণহানি ঘটেছে। একই সময়ে আহত হয়েছে আরও ২৫৪ জন শিশু। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে। সোমবার ইউনিসেফের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয় লেবাননের বিভিন্ন স্থানে গড়ে প্রতিদিন ১০ জনের বেশি শিশু নিহত এবং প্রায় ৩৬ জন শিশু আহত হচ্ছে।

এছাড়া গত ২৮ মাসে দেশটিতে মোট ৩২৯ জন শিশু নিহত ও ১ হাজার ৬৩২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইউনিসেফের পক্ষ থেকে জানানো হয়েছে এই পরিসংখ্যান অত্যন্ত উদ্বেগজনক এবং শিশুদের ওপর সংঘাতের ভয়াবহ প্রভাবকে স্পষ্টভাবে তুলে ধরে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয় ব্যাপক হামলার কারণে লেবাননে প্রায় ৭ লাখ মানুষ তাদের বসতবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। এর মধ্যে প্রায় ২ লাখ শিশু রয়েছে। শিশুদের সুরক্ষায় এবং আরও প্রাণহানি এড়াতে অবিলম্বে পরিস্থিতি শান্ত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছে সংস্থাটি।

আরও পড়ুন

ইরানের হামলার আশঙ্কায় সৌদিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে মার্কিন কূটনীতিকদের সরাচ্ছে যুক্তরাষ্ট্র

এস এম/ ৯ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

লেবাননে এক সপ্তাহে ৮৩ শিশুর মৃত্যু, আহত আড়াই শতাধিক: ইউনিসেফ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

লেবাননে এক সপ্তাহে ৮৩ শিশুর মৃত্যু, আহত আড়াই শতাধিক: ইউনিসেফ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৯ মার্চ ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
Print Image
[ad_1] বৈরুত, ৯ মার্চ – ইসরায়েল ও হিজবুল্লাহর চলমান সংঘাতে লেবাননে গত এক সপ্তাহে অন্তত ৮৩ জন শিশুর প্রাণহানি ঘটেছে। একই সময়ে আহত হয়েছে আরও ২৫৪ জন শিশু। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে। সোমবার ইউনিসেফের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয় লেবাননের বিভিন্ন স্থানে গড়ে প্রতিদিন ১০ জনের বেশি শিশু নিহত এবং প্রায় ৩৬ জন শিশু আহত হচ্ছে।এছাড়া গত ২৮ মাসে দেশটিতে মোট ৩২৯ জন শিশু নিহত ও ১ হাজার ৬৩২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইউনিসেফের পক্ষ থেকে জানানো হয়েছে এই পরিসংখ্যান অত্যন্ত উদ্বেগজনক এবং শিশুদের ওপর সংঘাতের ভয়াবহ প্রভাবকে স্পষ্টভাবে তুলে ধরে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয় ব্যাপক হামলার কারণে লেবাননে প্রায় ৭ লাখ মানুষ তাদের বসতবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। এর মধ্যে প্রায় ২ লাখ শিশু রয়েছে। শিশুদের সুরক্ষায় এবং আরও প্রাণহানি এড়াতে অবিলম্বে পরিস্থিতি শান্ত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছে সংস্থাটি।এস এম/ ৯ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×