হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বুমরাহকে স্লোয়ার বলের বিশেষ কৌশল শিখিয়েছিলেন আমিরাতের পেসার জাহুর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:২১ অপরাহ্ন


ইসলামাবাদ, ১১ মার্চ – পাকিস্তানের বংশোদ্ভূত এবং সংযুক্ত আরব আমিরাতের পেসার জাহুর খান দাবি করেছেন যে তিনি ভারতের তারকা ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহকে স্লোয়ার বল করার একটি বিশেষ কৌশল শিখিয়েছিলেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে জাহুর এই চাঞ্চল্যকর দাবি করেন।

জাহুর জানান যে ২০১৯ সালের আইপিএলে সংযুক্ত আরব আমিরাত পর্বে তিনি মুম্বাই ইন্ডিয়ান্স দলের নেট বোলার হিসেবে কাজ করছিলেন। সেই সময়েই বুমরাহর সঙ্গে তার ধীরগতির বল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জাহুরের মতে বুমরাহ আগে থেকেই স্লোয়ার বল করতেন তবে একই অ্যাকশন ও গ্রিপ বজায় রেখে কিভাবে আরো কার্যকরভাবে স্লোয়ার ডেলিভারি দেওয়া যায় সেই কৌশলটি তিনি ভারতীয় এই পেসারকে দেখিয়েছিলেন।

আরও পড়ুন

মধ্যবর্তী নির্বাচনের প্রাথমিক ফলে কয়েকটি আসনে এগিয়ে ডেমোক্র্যাটরা, কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কায় ট্রাম্পের দল

তিনি আরও জানান যে আবুধাবিতে একটি ম্যাচে বুমরাহ ট্রেন্ট বোল্ট এবং নাথান কুলটার-নাইল অনেক রান দেওয়ার পর মুম্বাই ইন্ডিয়ান্স নতুনভাবে পরিকল্পনা সাজাচ্ছিল।

ঠিক সেই মুহূর্তে তাকে নেটে বল করার জন্য ডাকা হয়। অনুশীলনে তিনি প্রথম বলটি ইয়র্কার করার পর টানা পাঁচটি স্লোয়ার ডেলিভারি দেন। তার এই অসাধারণ বোলিং বৈচিত্র্য দেখে দলের কোচিং স্টাফরা রীতিমতো বিস্মিত হয়ে যান। জাহুরের বোলিং দেখে মুম্বাই ইন্ডিয়ান্সের তৎকালীন বোলিং কোচ শেন বন্ড এবং প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনে তার বল ধরার ধরন বা গ্রিপ সম্পর্কে জানতে চান।

জাহুর তাদের জানান যে তিনি একই গ্রিপ ও একই বোলিং অ্যাকশন ব্যবহার করেই নিখুঁতভাবে স্লোয়ার বল করছিলেন। পরবর্তীতে অনুশীলনের সময় বুমরাহ নিজে থেকে তার কাছে গিয়ে গ্রিপটি দেখতে চান। জাহুর তাকে পুরো পদ্ধতিটি বুঝিয়ে বলেন এবং বুমরাহ সেটি নেটে প্রয়োগ করে দেখেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

বুমরাহকে স্লোয়ার বলের বিশেষ কৌশল শিখিয়েছিলেন আমিরাতের পেসার জাহুর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বুমরাহকে স্লোয়ার বলের বিশেষ কৌশল শিখিয়েছিলেন আমিরাতের পেসার জাহুর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:২১ অপরাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ১১ মার্চ – পাকিস্তানের বংশোদ্ভূত এবং সংযুক্ত আরব আমিরাতের পেসার জাহুর খান দাবি করেছেন যে তিনি ভারতের তারকা ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহকে স্লোয়ার বল করার একটি বিশেষ কৌশল শিখিয়েছিলেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে জাহুর এই চাঞ্চল্যকর দাবি করেন।জাহুর জানান যে ২০১৯ সালের আইপিএলে সংযুক্ত আরব আমিরাত পর্বে তিনি মুম্বাই ইন্ডিয়ান্স দলের নেট বোলার হিসেবে কাজ করছিলেন। সেই সময়েই বুমরাহর সঙ্গে তার ধীরগতির বল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জাহুরের মতে বুমরাহ আগে থেকেই স্লোয়ার বল করতেন তবে একই অ্যাকশন ও গ্রিপ বজায় রেখে কিভাবে আরো কার্যকরভাবে স্লোয়ার ডেলিভারি দেওয়া যায় সেই কৌশলটি তিনি ভারতীয় এই পেসারকে দেখিয়েছিলেন।তিনি আরও জানান যে আবুধাবিতে একটি ম্যাচে বুমরাহ ট্রেন্ট বোল্ট এবং নাথান কুলটার-নাইল অনেক রান দেওয়ার পর মুম্বাই ইন্ডিয়ান্স নতুনভাবে পরিকল্পনা সাজাচ্ছিল।ঠিক সেই মুহূর্তে তাকে নেটে বল করার জন্য ডাকা হয়। অনুশীলনে তিনি প্রথম বলটি ইয়র্কার করার পর টানা পাঁচটি স্লোয়ার ডেলিভারি দেন। তার এই অসাধারণ বোলিং বৈচিত্র্য দেখে দলের কোচিং স্টাফরা রীতিমতো বিস্মিত হয়ে যান। জাহুরের বোলিং দেখে মুম্বাই ইন্ডিয়ান্সের তৎকালীন বোলিং কোচ শেন বন্ড এবং প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনে তার বল ধরার ধরন বা গ্রিপ সম্পর্কে জানতে চান।জাহুর তাদের জানান যে তিনি একই গ্রিপ ও একই বোলিং অ্যাকশন ব্যবহার করেই নিখুঁতভাবে স্লোয়ার বল করছিলেন। পরবর্তীতে অনুশীলনের সময় বুমরাহ নিজে থেকে তার কাছে গিয়ে গ্রিপটি দেখতে চান। জাহুর তাকে পুরো পদ্ধতিটি বুঝিয়ে বলেন এবং বুমরাহ সেটি নেটে প্রয়োগ করে দেখেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×