হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দুবাই বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন


আবুধাবি, ১১ মার্চ – সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী।

বুধবার এই হামলায় বিমানবন্দরের কাছে দুটি ড্রোন আঘাত হানে। এতে এক বাংলাদেশি প্রবাসীসহ অন্তত চারজন আহত হয়েছেন।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, আহতদের মধ্যে একজন বাংলাদেশি ও ঘানার দুই নাগরিক সামান্য আঘাত পেয়েছেন। অন্যদিকে এক ভারতীয় নাগরিক মাঝারি ধরনের আঘাত পেয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে দুবাই মিডিয়া অফিস এই ড্রোন হামলার সত্যতা নিশ্চিত করেছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পরও বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান উত্তেজনার কারণে বিশ্বজুড়ে অসংখ্য ফ্লাইট বাতিল ও রুট পরিবর্তনের ঘটনা ঘটছে।

ড্রোন হামলার আশঙ্কায় কাতারসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশের আকাশপথ বন্ধ রাখা হয়েছে। সংঘাতের জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামও বৃদ্ধি পেয়েছে।

তিনি মধ্যপ্রাচ্যজুড়ে অবস্থানরত সাধারণ মানুষকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন।

এনএন/ ১১ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দুবাই বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দুবাই বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] আবুধাবি, ১১ মার্চ – সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী।বুধবার এই হামলায় বিমানবন্দরের কাছে দুটি ড্রোন আঘাত হানে। এতে এক বাংলাদেশি প্রবাসীসহ অন্তত চারজন আহত হয়েছেন।ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, আহতদের মধ্যে একজন বাংলাদেশি ও ঘানার দুই নাগরিক সামান্য আঘাত পেয়েছেন। অন্যদিকে এক ভারতীয় নাগরিক মাঝারি ধরনের আঘাত পেয়েছেন।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে দুবাই মিডিয়া অফিস এই ড্রোন হামলার সত্যতা নিশ্চিত করেছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পরও বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান উত্তেজনার কারণে বিশ্বজুড়ে অসংখ্য ফ্লাইট বাতিল ও রুট পরিবর্তনের ঘটনা ঘটছে।ড্রোন হামলার আশঙ্কায় কাতারসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশের আকাশপথ বন্ধ রাখা হয়েছে। সংঘাতের জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামও বৃদ্ধি পেয়েছে।তিনি মধ্যপ্রাচ্যজুড়ে অবস্থানরত সাধারণ মানুষকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন।এনএন/ ১১ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×