হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

খুটাখালী মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যানে আগুন!

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ৮ মার্চ ২০২২, ০৭:১৯ অপরাহ্ন

চকরিয়া উপজেলার খুটাখালী মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের মঙ্গলবার দুপুরে হঠাৎ আগুন লাগে। সেখানকার ১থেকে ২ একর এলাকার বন আগুনে পুড়ছে। দুপুর দেড়টার দিকে লাগা আগুনে মহাসড়কস্থ মেদাকচ্ছপিয়া ঢালার দুপাশে বন এলাকার ছোট গাছ ও লতাপাতা পুড়ছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, দুপুর দেড়টার দিকে বনে আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যে আশপাশে বেশ ক’জায়গায় আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে মেদাকচ্ছপিয়া বিট কর্মকর্তা মোঃ শাহিন আলম তাৎক্ষনিক জরুরী সহায়তা নাম্বার ৯৯৯ এ উপজেলা ফায়ার সার্ভিসের সহযোগিতা চেয়ে ফোন করেন।
ততক্ষনে ঐ বিটের স্টাফ, ভিলেজার ও সিপিজি সদস্যরা আগুন নেভানোর কাজে যুক্ত হয়।

স্থানীয় লোকজনের অভিযোগ, মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হয়ত পাগলে আগুন দিয়েছে। তবে ধারণা করা হচ্ছে, প্রচণ্ড খরতাপে রাস্তার পাশে কেহ সিগেরেটের আগুন ফেলেছে, হয়ত সে আগুন বনে লাগাতে পারে।

মেদাকচ্ছপিয়া বিট কর্মকর্তা মোঃ শাহিন আলম আগুন লাগার খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলেও ততক্ষনে বনকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেছেন।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শ্রমিকদের সিগারেটের আগুন থেকে বা কেউ ইচ্ছাকৃতভাবেও লাগাতে পারে। এক একর জায়গার লতা-পাতা ও ছোট গাছ-গাছালি জ্বললেও বড় গাছগুলোর ক্ষতি হয়নি। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ উদঘাটন করতে বন বিভাগ কাজ করেছে।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা ফারুক আহমদ বাবুল বলেন, তদন্ত করে দেখছি কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

খুটাখালী মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যানে আগুন!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

খুটাখালী মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যানে আগুন!

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: মঙ্গলবার, ৮ মার্চ ২০২২, ০৭:১৯ অপরাহ্ন
Print Image
চকরিয়া উপজেলার খুটাখালী মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের মঙ্গলবার দুপুরে হঠাৎ আগুন লাগে। সেখানকার ১থেকে ২ একর এলাকার বন আগুনে পুড়ছে। দুপুর দেড়টার দিকে লাগা আগুনে মহাসড়কস্থ মেদাকচ্ছপিয়া ঢালার দুপাশে বন এলাকার ছোট গাছ ও লতাপাতা পুড়ছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, দুপুর দেড়টার দিকে বনে আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যে আশপাশে বেশ ক'জায়গায় আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে মেদাকচ্ছপিয়া বিট কর্মকর্তা মোঃ শাহিন আলম তাৎক্ষনিক জরুরী সহায়তা নাম্বার ৯৯৯ এ উপজেলা ফায়ার সার্ভিসের সহযোগিতা চেয়ে ফোন করেন। ততক্ষনে ঐ বিটের স্টাফ, ভিলেজার ও সিপিজি সদস্যরা আগুন নেভানোর কাজে যুক্ত হয়। স্থানীয় লোকজনের অভিযোগ, মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হয়ত পাগলে আগুন দিয়েছে। তবে ধারণা করা হচ্ছে, প্রচণ্ড খরতাপে রাস্তার পাশে কেহ সিগেরেটের আগুন ফেলেছে, হয়ত সে আগুন বনে লাগাতে পারে। মেদাকচ্ছপিয়া বিট কর্মকর্তা মোঃ শাহিন আলম আগুন লাগার খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলেও ততক্ষনে বনকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেছেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শ্রমিকদের সিগারেটের আগুন থেকে বা কেউ ইচ্ছাকৃতভাবেও লাগাতে পারে। এক একর জায়গার লতা-পাতা ও ছোট গাছ-গাছালি জ্বললেও বড় গাছগুলোর ক্ষতি হয়নি। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ উদঘাটন করতে বন বিভাগ কাজ করেছে। ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা ফারুক আহমদ বাবুল বলেন, তদন্ত করে দেখছি কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×