হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভারতের নুমালিগড় থেকে পাইপলাইনে পার্বতীপুরে এলো ৫ হাজার টন ডিজেল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন


দিনাজপুর, ১১ মার্চ – আসামের নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাইপলাইনের মাধ্যমে সরাসরি পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে এসে পৌঁছেছে।

বুধবার সন্ধ্যায় ডিপোর ব্যবস্থাপক আহসান হাবিব এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আসাম থেকে পাইপলাইনের মাধ্যমে এই ডিজেল পার্বতীপুরে আসতে প্রায় ৬০ ঘণ্টা সময় লেগেছে।

আরও পড়ুন

টোকিওতে বাংলাদেশ-জাপান ঐতিহাসিক দ্বিপক্ষীয় বৈঠক শুরু

কৃষিনির্ভর উত্তরাঞ্চলের আটটি জেলায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ২০১৭ সালের ২২ অক্টোবর ভারতের সঙ্গে বাংলাদেশের ১৫ বছর মেয়াদি একটি চুক্তি স্বাক্ষরিত হয়। যেকোনো পরিস্থিতিতে রেলপথ ও সড়কপথে পরিবহন ঝুঁকি এড়াতে আসামের শিলিগুড়ির নুমালিগড় রিফাইনারি থেকে পার্বতীপুর পর্যন্ত এই দীর্ঘ পাইপলাইন স্থাপন করা হয়েছিল।

চুক্তির শর্ত অনুযায়ী, ২০২৬ সালের মধ্যে বাংলাদেশ মোট এক লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করতে পারবে।

চুক্তি মোতাবেক ফেব্রুয়ারি মাস পর্যন্ত পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল গ্রহণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এই আমদানির মোট ব্যয় ধরা হয়েছে এক হাজার ৪৬২ কোটি টাকা, যার একটি অংশ বিপিসি নিজস্ব অর্থায়নে এবং বাকি অংশ ব্যাংক ঋণের মাধ্যমে পরিশোধ করবে।

এনএন/ ১১ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভারতের নুমালিগড় থেকে পাইপলাইনে পার্বতীপুরে এলো ৫ হাজার টন ডিজেল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভারতের নুমালিগড় থেকে পাইপলাইনে পার্বতীপুরে এলো ৫ হাজার টন ডিজেল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
Print Image
[ad_1] দিনাজপুর, ১১ মার্চ – আসামের নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাইপলাইনের মাধ্যমে সরাসরি পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে এসে পৌঁছেছে।বুধবার সন্ধ্যায় ডিপোর ব্যবস্থাপক আহসান হাবিব এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আসাম থেকে পাইপলাইনের মাধ্যমে এই ডিজেল পার্বতীপুরে আসতে প্রায় ৬০ ঘণ্টা সময় লেগেছে।কৃষিনির্ভর উত্তরাঞ্চলের আটটি জেলায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ২০১৭ সালের ২২ অক্টোবর ভারতের সঙ্গে বাংলাদেশের ১৫ বছর মেয়াদি একটি চুক্তি স্বাক্ষরিত হয়। যেকোনো পরিস্থিতিতে রেলপথ ও সড়কপথে পরিবহন ঝুঁকি এড়াতে আসামের শিলিগুড়ির নুমালিগড় রিফাইনারি থেকে পার্বতীপুর পর্যন্ত এই দীর্ঘ পাইপলাইন স্থাপন করা হয়েছিল।চুক্তির শর্ত অনুযায়ী, ২০২৬ সালের মধ্যে বাংলাদেশ মোট এক লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করতে পারবে।চুক্তি মোতাবেক ফেব্রুয়ারি মাস পর্যন্ত পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল গ্রহণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এই আমদানির মোট ব্যয় ধরা হয়েছে এক হাজার ৪৬২ কোটি টাকা, যার একটি অংশ বিপিসি নিজস্ব অর্থায়নে এবং বাকি অংশ ব্যাংক ঋণের মাধ্যমে পরিশোধ করবে।এনএন/ ১১ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×