হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করল স্পেন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন


মাদ্রিদ, ১১ মার্চ – স্পেন সরকার ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। বুধবার দেশটির সরকারি গেজেটে এই তথ্য প্রকাশ করা হয়।

সরকারি সিদ্ধান্ত মোতাবেক ইসরায়েলে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত অ্যানা ম্যারিয়া স্যালোমোন পেরেজকে সরিয়ে নেওয়া হয়েছে। এর ফলে তেল আবিবে অবস্থিত স্পেনের দূতাবাস এখন থেকে একজন অস্থায়ী প্রধান কূটনীতিকের নেতৃত্বে পরিচালিত হবে।

আরও পড়ুন

ভারতের বিপক্ষে হোম সিরিজ না থাকায় ৬২৭ কোটি রুপি পর্যন্ত লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাতে জানা গেছে, রাষ্ট্রদূতকে অনির্দিষ্টকালের জন্য পরামর্শের উদ্দেশ্যে দেশে ডেকে পাঠানো হয়েছে। এই পদক্ষেপ স্পেন এবং ইসরায়েলের মধ্যে ক্রমশ বাড়তে থাকা কূটনৈতিক উত্তেজনার একটি নতুন পর্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে দুই দেশের সম্পর্কের ব্যাপক অবনতি ঘটতে থাকে।

ইউরোপীয় নেতাদের মধ্যে স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যাংকোজ ইসরায়েলি কর্মকাণ্ডের অন্যতম কঠোর সমালোচক। তিনি গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে সরাসরি গণহত্যা বলে অভিহিত করেছেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ইরানের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক অভিযানের তীব্র বিরোধিতা করে আসছেন।

স্পেনের এমন সিদ্ধান্তে চরম ক্ষুব্ধ হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পেনের বিরুদ্ধে অমিত্রসুলভ আচরণের অভিযোগ তুলে দেশটির সঙ্গে বাণিজ্য সীমিত করারও হুমকি দিয়েছেন।

এনএন/ ১১ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করল স্পেন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করল স্পেন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
Print Image
[ad_1] মাদ্রিদ, ১১ মার্চ – স্পেন সরকার ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। বুধবার দেশটির সরকারি গেজেটে এই তথ্য প্রকাশ করা হয়।সরকারি সিদ্ধান্ত মোতাবেক ইসরায়েলে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত অ্যানা ম্যারিয়া স্যালোমোন পেরেজকে সরিয়ে নেওয়া হয়েছে। এর ফলে তেল আবিবে অবস্থিত স্পেনের দূতাবাস এখন থেকে একজন অস্থায়ী প্রধান কূটনীতিকের নেতৃত্বে পরিচালিত হবে।স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাতে জানা গেছে, রাষ্ট্রদূতকে অনির্দিষ্টকালের জন্য পরামর্শের উদ্দেশ্যে দেশে ডেকে পাঠানো হয়েছে। এই পদক্ষেপ স্পেন এবং ইসরায়েলের মধ্যে ক্রমশ বাড়তে থাকা কূটনৈতিক উত্তেজনার একটি নতুন পর্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে দুই দেশের সম্পর্কের ব্যাপক অবনতি ঘটতে থাকে।ইউরোপীয় নেতাদের মধ্যে স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যাংকোজ ইসরায়েলি কর্মকাণ্ডের অন্যতম কঠোর সমালোচক। তিনি গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে সরাসরি গণহত্যা বলে অভিহিত করেছেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ইরানের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক অভিযানের তীব্র বিরোধিতা করে আসছেন।স্পেনের এমন সিদ্ধান্তে চরম ক্ষুব্ধ হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পেনের বিরুদ্ধে অমিত্রসুলভ আচরণের অভিযোগ তুলে দেশটির সঙ্গে বাণিজ্য সীমিত করারও হুমকি দিয়েছেন।এনএন/ ১১ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×