হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দুদকের মামলায় জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:১০ অপরাহ্ন


ঢাকা, ১১ মার্চ – রাজউকের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট।

অন্তর্বর্তী সরকারের আমলে পাঁচটি মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে ছিলেন। এর আগে গত ৮ মার্চ চারটি মামলায় জামিন পেয়েছিলেন তিনি। সর্বশেষ এই মামলায় জামিন পাওয়ায় তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

বুধবার বিচারপতি শেখ মো. জাকির হোসেন এবং বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দুদকের এই মামলায় তার জামিন আবেদনের চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেন। আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, মোস্তাফিজুর রহমান খান, মোতাহার হোসেন সাজু এবং মোনায়েম নবী। অন্যদিকে দুদকের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী এম সারোয়ার হোসেন।

আইনজীবী মোতাহার হোসেন সাজু জানান, বাকি মামলাগুলোতে আগেই জামিন হওয়ায় এখন তার মুক্তিতে আর বাধা নেই। তবে সরকার নতুন কোনো পদক্ষেপ নিলে পরিস্থিতি ভিন্ন হতে পারে।

এর আগে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ঢাকার যাত্রাবাড়ীতে যুবদল কর্মী হত্যা এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগে করা পৃথক চারটি মামলায় হাইকোর্টের অন্য একটি বেঞ্চ তাকে জামিন দিয়েছিলেন। নিম্ন আদালতে এসব মামলায় জামিন নামঞ্জুর হওয়ার পর তিনি হাইকোর্টে পৃথক পাঁচটি জামিন আবেদন করেন। প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেছিলেন এবং বর্তমানে সবগুলোর চূড়ান্ত নিষ্পত্তি হলো।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দুদকের মামলায় জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দুদকের মামলায় জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:১০ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১১ মার্চ – রাজউকের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট।অন্তর্বর্তী সরকারের আমলে পাঁচটি মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে ছিলেন। এর আগে গত ৮ মার্চ চারটি মামলায় জামিন পেয়েছিলেন তিনি। সর্বশেষ এই মামলায় জামিন পাওয়ায় তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।বুধবার বিচারপতি শেখ মো. জাকির হোসেন এবং বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দুদকের এই মামলায় তার জামিন আবেদনের চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেন। আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, মোস্তাফিজুর রহমান খান, মোতাহার হোসেন সাজু এবং মোনায়েম নবী। অন্যদিকে দুদকের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী এম সারোয়ার হোসেন।আইনজীবী মোতাহার হোসেন সাজু জানান, বাকি মামলাগুলোতে আগেই জামিন হওয়ায় এখন তার মুক্তিতে আর বাধা নেই। তবে সরকার নতুন কোনো পদক্ষেপ নিলে পরিস্থিতি ভিন্ন হতে পারে।এর আগে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ঢাকার যাত্রাবাড়ীতে যুবদল কর্মী হত্যা এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগে করা পৃথক চারটি মামলায় হাইকোর্টের অন্য একটি বেঞ্চ তাকে জামিন দিয়েছিলেন। নিম্ন আদালতে এসব মামলায় জামিন নামঞ্জুর হওয়ার পর তিনি হাইকোর্টে পৃথক পাঁচটি জামিন আবেদন করেন। প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেছিলেন এবং বর্তমানে সবগুলোর চূড়ান্ত নিষ্পত্তি হলো। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×