হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রাশিয়া থেকে তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে ওয়েভার চাইল বাংলাদেশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন


ঢাকা, ১১ মার্চ – রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিশেষ অনুমতি বা অস্থায়ী ছাড় চেয়েছে বাংলাদেশ। প্রতিবেশী দেশ ভারতের মতো বাংলাদেশকেও একই ধরনের সুযোগ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার রাজধানীর শেরেবাংলানগরে পরিকল্পনা মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিসটেনসেনের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ জন

মন্ত্রী বলেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এরই মধ্যে রাশিয়া থেকে তেল কেনার ক্ষেত্রে ভারতকে একটি অস্থায়ী ছাড় দেওয়া হয়েছে। বাংলাদেশও একই ধরনের সুযোগ পাওয়ার প্রত্যাশা করছে। এমন সুযোগ পাওয়া গেলে তা দেশের অর্থনীতির জন্য বড় ধরনের সহায়তা হবে বলে তিনি উল্লেখ করেন। বিষয়টি নিয়ে মার্কিন রাষ্ট্রদূত ওয়াশিংটনে বার্তা পাঠাবেন বলে জানিয়েছেন।

বৈঠকে আন্তর্জাতিক জ্বালানি বাজারের বর্তমান পরিস্থিতি বিশ্ববাজারে তেল ও গ্যাসের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা এবং বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। এছাড়াও বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিনিয়োগ বাণিজ্য অর্থনৈতিক সহযোগিতা এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।

সম্ভাব্য বাণিজ্য চুক্তি প্রসঙ্গে মন্ত্রী জানান এই বিষয়ে এখনই নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি তবে দেশের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ সুবিধা আদায়ের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

রাশিয়া থেকে তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে ওয়েভার চাইল বাংলাদেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রাশিয়া থেকে তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে ওয়েভার চাইল বাংলাদেশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১১ মার্চ – রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিশেষ অনুমতি বা অস্থায়ী ছাড় চেয়েছে বাংলাদেশ। প্রতিবেশী দেশ ভারতের মতো বাংলাদেশকেও একই ধরনের সুযোগ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।বুধবার রাজধানীর শেরেবাংলানগরে পরিকল্পনা মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিসটেনসেনের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।মন্ত্রী বলেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এরই মধ্যে রাশিয়া থেকে তেল কেনার ক্ষেত্রে ভারতকে একটি অস্থায়ী ছাড় দেওয়া হয়েছে। বাংলাদেশও একই ধরনের সুযোগ পাওয়ার প্রত্যাশা করছে। এমন সুযোগ পাওয়া গেলে তা দেশের অর্থনীতির জন্য বড় ধরনের সহায়তা হবে বলে তিনি উল্লেখ করেন। বিষয়টি নিয়ে মার্কিন রাষ্ট্রদূত ওয়াশিংটনে বার্তা পাঠাবেন বলে জানিয়েছেন।বৈঠকে আন্তর্জাতিক জ্বালানি বাজারের বর্তমান পরিস্থিতি বিশ্ববাজারে তেল ও গ্যাসের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা এবং বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। এছাড়াও বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিনিয়োগ বাণিজ্য অর্থনৈতিক সহযোগিতা এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।সম্ভাব্য বাণিজ্য চুক্তি প্রসঙ্গে মন্ত্রী জানান এই বিষয়ে এখনই নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি তবে দেশের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ সুবিধা আদায়ের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×