হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রেলসেতুতে ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় ২ যুবকের মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন


সিরাজগঞ্জ, ১২ মার্চ – সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলসেতুর ওপর দাঁড়িয়ে ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার ঘাটিনা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ জন

নিহতরা হলেন বেলকুচি উপজেলার দেলুয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে আলফি সানি এবং একই উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে ফয়সাল হোসেন। আলফির বয়স ১৮ বছর এবং ফয়সালের বয়স ১৯ বছর।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দুই যুবক ঘাটিনা রেল ব্রিজে উঠে রেলপথে থাকা শিমুল ফুলের বাগান ও রেলসেতুর দৃশ্য ক্যামেরাবন্দি করছিলেন। এমন সময় হঠাৎ করে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি চলে আসে। ট্রেনটি কাছাকাছি চলে আসায় তারা দ্রুত সরে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপরজনকে গুরুতর আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক মোকলেছুর রহমান এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রেনের ধাক্কায় দুই তরুণের মৃত্যুর ঘটনায় পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

রেলসেতুতে ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় ২ যুবকের মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রেলসেতুতে ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় ২ যুবকের মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] সিরাজগঞ্জ, ১২ মার্চ – সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলসেতুর ওপর দাঁড়িয়ে ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার ঘাটিনা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন বেলকুচি উপজেলার দেলুয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে আলফি সানি এবং একই উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে ফয়সাল হোসেন। আলফির বয়স ১৮ বছর এবং ফয়সালের বয়স ১৯ বছর।প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দুই যুবক ঘাটিনা রেল ব্রিজে উঠে রেলপথে থাকা শিমুল ফুলের বাগান ও রেলসেতুর দৃশ্য ক্যামেরাবন্দি করছিলেন। এমন সময় হঠাৎ করে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি চলে আসে। ট্রেনটি কাছাকাছি চলে আসায় তারা দ্রুত সরে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপরজনকে গুরুতর আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক মোকলেছুর রহমান এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রেনের ধাক্কায় দুই তরুণের মৃত্যুর ঘটনায় পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×