হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জ্বালানি সংকটের শঙ্কায় রাতে ঢাকার পাম্প বন্ধ, বিপাকে চালকরা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ১৩ মার্চ – দেশে চলমান জ্বালানি খাতের অস্থিরতার প্রভাব পড়েছে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে। রাতের বেলায় ঢাকার অনেক পেট্রোল পাম্প বন্ধ থাকতে দেখা গেছে। এমনকি পরীবাগের একটি পাম্পের প্রবেশমুখে তেল নেই লেখা প্ল্যাকার্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। এতে মোটরসাইকেল আরোহীরা তেল না পেয়ে চরম ভোগান্তিতে পড়ছেন। তবে যেসব গাড়ি গ্যাসে চলে, সেসব যানবাহনের চালকরা গ্যাস নেওয়ার জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন।

বৃহস্পতিবার দিনগত রাতে সরেজমিনে ঢাকার কয়েকটি ফিলিং স্টেশনে এমন চিত্র পরিলক্ষিত হয়।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

পরীবাগের পাম্পের কর্মীরা জানান, আপাতত তাদের কাছে অকটেন ও পেট্রোলের সরবরাহ নেই। তবে সেখানে গ্যাস সরবরাহ চালু থাকায় প্রাইভেটকারের দীর্ঘ সারি দেখা যায়।

এদিকে রাতে তেল না পেয়ে হতাশ অনেক মোটরসাইকেল চালক। হুমায়ুন নামের এক আরোহী জানান, কয়েকটি পাম্প ঘুরে বন্ধ পেয়ে পরীবাগে এসেও তিনি তেল পাননি। মিলন নামের অপর এক চালক জানান, দিনের বেলায় ভিড় থাকায় তিনি রাতে তেল নিতে এসে শূন্য হাতে ফিরছেন।

এই পরিস্থিতির মধ্যেই বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার বিপিসির অধীনস্থ বিপণন কোম্পানিগুলোর প্রধান স্থাপনা বা ডিপো খোলা থাকবে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জ্বালানি সংকটের শঙ্কায় রাতে ঢাকার পাম্প বন্ধ, বিপাকে চালকরা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জ্বালানি সংকটের শঙ্কায় রাতে ঢাকার পাম্প বন্ধ, বিপাকে চালকরা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৩ মার্চ – দেশে চলমান জ্বালানি খাতের অস্থিরতার প্রভাব পড়েছে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে। রাতের বেলায় ঢাকার অনেক পেট্রোল পাম্প বন্ধ থাকতে দেখা গেছে। এমনকি পরীবাগের একটি পাম্পের প্রবেশমুখে তেল নেই লেখা প্ল্যাকার্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। এতে মোটরসাইকেল আরোহীরা তেল না পেয়ে চরম ভোগান্তিতে পড়ছেন। তবে যেসব গাড়ি গ্যাসে চলে, সেসব যানবাহনের চালকরা গ্যাস নেওয়ার জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন।বৃহস্পতিবার দিনগত রাতে সরেজমিনে ঢাকার কয়েকটি ফিলিং স্টেশনে এমন চিত্র পরিলক্ষিত হয়।পরীবাগের পাম্পের কর্মীরা জানান, আপাতত তাদের কাছে অকটেন ও পেট্রোলের সরবরাহ নেই। তবে সেখানে গ্যাস সরবরাহ চালু থাকায় প্রাইভেটকারের দীর্ঘ সারি দেখা যায়।এদিকে রাতে তেল না পেয়ে হতাশ অনেক মোটরসাইকেল চালক। হুমায়ুন নামের এক আরোহী জানান, কয়েকটি পাম্প ঘুরে বন্ধ পেয়ে পরীবাগে এসেও তিনি তেল পাননি। মিলন নামের অপর এক চালক জানান, দিনের বেলায় ভিড় থাকায় তিনি রাতে তেল নিতে এসে শূন্য হাতে ফিরছেন।এই পরিস্থিতির মধ্যেই বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার বিপিসির অধীনস্থ বিপণন কোম্পানিগুলোর প্রধান স্থাপনা বা ডিপো খোলা থাকবে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×