লক্ষ্মীপুর, ১৪ মার্চ – পানিসম্পদমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনযাত্রা প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে থাকে।
বর্ষা মৌসুমে এই অঞ্চলে প্রবল প্লাবন ও বন্যার সৃষ্টি হয়। লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট থেকে শুরু করে কমলনগর ও রামগতির বয়ারচর পর্যন্ত প্রায় ৬২ কিলোমিটার এলাকায় টেকসই বাঁধ না থাকায় স্থানীয়রা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেকে নিজেদের বসতভিটা ও ফসলি জমি হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে মানবেতর জীবনযাপন করছেন।
ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার
শনিবার দুপুরে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া গ্রামে মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ প্রকল্প পরিদর্শন করার সময় তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান এবং লক্ষ্মীপুর এক আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম।
মন্ত্রী আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি দেশপ্রেমিক সরকার গঠিত হয়েছে। এই সরকার জনগণের দীর্ঘদিনের দাবিগুলো পূরণের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মেঘনা নদীর তীর রক্ষা বাঁধের কাজ বর্তমানে চলমান রয়েছে।
এই কাজের মান ও ধরন কেমন হচ্ছে এবং কীভাবে পুরো ৬২ কিলোমিটার এলাকায় সফলভাবে বাঁধ নির্মাণ করা যায়, সে বিষয়ে পানিসম্পদ মন্ত্রণালয় কঠোর নজরদারি বজায় রাখবে। অতীতের দুর্নীতির কথা স্মরণ করিয়ে দিয়ে শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বিগত সময়ে যারা ক্ষমতায় ছিলেন, তারা দেশের অর্থ কীভাবে লুটপাট ও বিদেশে পাচার করেছেন, তা দেশের প্রতিটি মানুষ জানে।
এ এম/ ১৪ মার্চ ২০২৬




মন্তব্য করুন