হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মুহিবুল্লাহ হত্যাকান্ডে গ্রেফতার দুইজনকে সাতদিনের রিমান্ড আবেদন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২ অক্টোবর ২০২১, ০৯:০৬ অপরাহ্ন

রোহিঙ্গাদের অন্যতম শীর্ষ নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার হওয়া দুই সন্দেহভাজন আসামী মোহাম্মদ সলিম উল্লাহ ও শওকত উল্লাহর সাতদিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, রিমান্ড আবেদন শেষে শনিবার সন্ধ্যায় মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে উখিয়া থানায় দায়েরকৃত মামলা নং -১২৬ এ গ্রেফতার দেখিয়ে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে। রবিবার (৩ অক্টোবর) আদালতে মামলাটির শুনানি অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন, কক্সবাজার জেলা দায়রা জজ আদালত এ কর্মরত কোর্ট পুলিশ পরিদর্শক চন্দন কুমার সরকার। তিনি বলেন, ” আদালতে পুলিশ গ্রেফতারকৃতদের রিমান্ড আবেদন করেছে, আগামীকাল ( রবিবার, ৩ অক্টোবর) শুনানি হবে”।

উল্লেখ্য, আজ শনিবার (২ অক্টোবর) সকালে আলোচিত এই হত্যাকান্ডে জড়িত সন্দেহে উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্ট থেকে জিয়াউর রহমান ও আব্দুস সালাম নামে দুই রোহিঙ্গা কে আটক করে এপিবিএন -১৪। এর আগে শুক্রবার (১ অক্টোবর) সকালে রোহিঙ্গা ক্যাম্প-৬ থেকে সলিম নামে আরো এক রোহিঙ্গাকে আটক করা হয়।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

তবে এঘটনায় শওকত উল্লাহ নামে অন্য এক রোহিঙ্গা কে আটক করে রিমান্ড চাওয়া হয়েছে, শওকত কে কখন কোথা থেকে আটক করা হয় পুলিশের পক্ষ থেকে সে প্রসঙ্গে বিস্তারিত জানানো হয়নি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

মুহিবুল্লাহ হত্যাকান্ডে গ্রেফতার দুইজনকে সাতদিনের রিমান্ড আবেদন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মুহিবুল্লাহ হত্যাকান্ডে গ্রেফতার দুইজনকে সাতদিনের রিমান্ড আবেদন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২ অক্টোবর ২০২১, ০৯:০৬ অপরাহ্ন
Print Image
রোহিঙ্গাদের অন্যতম শীর্ষ নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার হওয়া দুই সন্দেহভাজন আসামী মোহাম্মদ সলিম উল্লাহ ও শওকত উল্লাহর সাতদিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, রিমান্ড আবেদন শেষে শনিবার সন্ধ্যায় মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে উখিয়া থানায় দায়েরকৃত মামলা নং -১২৬ এ গ্রেফতার দেখিয়ে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে। রবিবার (৩ অক্টোবর) আদালতে মামলাটির শুনানি অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন, কক্সবাজার জেলা দায়রা জজ আদালত এ কর্মরত কোর্ট পুলিশ পরিদর্শক চন্দন কুমার সরকার। তিনি বলেন, ” আদালতে পুলিশ গ্রেফতারকৃতদের রিমান্ড আবেদন করেছে, আগামীকাল ( রবিবার, ৩ অক্টোবর) শুনানি হবে”। উল্লেখ্য, আজ শনিবার (২ অক্টোবর) সকালে আলোচিত এই হত্যাকান্ডে জড়িত সন্দেহে উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্ট থেকে জিয়াউর রহমান ও আব্দুস সালাম নামে দুই রোহিঙ্গা কে আটক করে এপিবিএন -১৪। এর আগে শুক্রবার (১ অক্টোবর) সকালে রোহিঙ্গা ক্যাম্প-৬ থেকে সলিম নামে আরো এক রোহিঙ্গাকে আটক করা হয়। তবে এঘটনায় শওকত উল্লাহ নামে অন্য এক রোহিঙ্গা কে আটক করে রিমান্ড চাওয়া হয়েছে, শওকত কে কখন কোথা থেকে আটক করা হয় পুলিশের পক্ষ থেকে সে প্রসঙ্গে বিস্তারিত জানানো হয়নি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×