হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ক্ষমা চেয়ে ফেসবুকে পোস্ট দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন


ঢাকা, ১৮ মার্চ – কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ১৮ মার্চ ভোর ৫টা ৩৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, গত কয়েকদিনে তিনি বয়োজ্যেষ্ঠ বন্ধু, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, মন্ত্রী-এমপি এবং প্রিয় সহযোদ্ধাদের সঙ্গে কিছু আন্তরিক আলোচনা করার সুযোগ পেয়েছেন। সবার কাছ থেকেই তিনি সুন্দর দিকনির্দেশনা পেয়েছেন—ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকা, অপ্রয়োজনীয় কথাবার্তা এড়িয়ে চলা এবং গঠনমূলক আলোচনায় মনোযোগ দেওয়া।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তিনি আরও লিখেছেন, তিনি বিনয়ের সঙ্গে এসব পরামর্শ গ্রহণ করছেন এবং সামনে আরও শান্ত ও দায়িত্বশীলভাবে চলার চেষ্টা করবেন। পাশাপাশি রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতির জন্য নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে যেতে চান বলেও উল্লেখ করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তার কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছেন। তিনি আরও জানান, সবার দোয়া, ভালোবাসা ও পরামর্শই তার এগিয়ে চলার শক্তি।

সবশেষে তিনি লিখেছেন, গতকাল ধানমন্ডির তাকওয়া মসজিদে কিয়ামুল লাইল আদায়ের মাধ্যমে তার এই আত্মিক পথচলার একটি নীরব শুরু হয়েছে। আল্লাহ যেন সবাইকে ক্ষমা করেন এবং সঠিক পথে পরিচালিত করেন—এই দোয়াও করেন তিনি।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ক্ষমা চেয়ে ফেসবুকে পোস্ট দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ক্ষমা চেয়ে ফেসবুকে পোস্ট দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৮ মার্চ – কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ১৮ মার্চ ভোর ৫টা ৩৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, গত কয়েকদিনে তিনি বয়োজ্যেষ্ঠ বন্ধু, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, মন্ত্রী-এমপি এবং প্রিয় সহযোদ্ধাদের সঙ্গে কিছু আন্তরিক আলোচনা করার সুযোগ পেয়েছেন। সবার কাছ থেকেই তিনি সুন্দর দিকনির্দেশনা পেয়েছেন—ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকা, অপ্রয়োজনীয় কথাবার্তা এড়িয়ে চলা এবং গঠনমূলক আলোচনায় মনোযোগ দেওয়া।তিনি আরও লিখেছেন, তিনি বিনয়ের সঙ্গে এসব পরামর্শ গ্রহণ করছেন এবং সামনে আরও শান্ত ও দায়িত্বশীলভাবে চলার চেষ্টা করবেন। পাশাপাশি রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতির জন্য নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে যেতে চান বলেও উল্লেখ করেন।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তার কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছেন। তিনি আরও জানান, সবার দোয়া, ভালোবাসা ও পরামর্শই তার এগিয়ে চলার শক্তি।সবশেষে তিনি লিখেছেন, গতকাল ধানমন্ডির তাকওয়া মসজিদে কিয়ামুল লাইল আদায়ের মাধ্যমে তার এই আত্মিক পথচলার একটি নীরব শুরু হয়েছে। আল্লাহ যেন সবাইকে ক্ষমা করেন এবং সঠিক পথে পরিচালিত করেন—এই দোয়াও করেন তিনি। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×