হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চট্টগ্রামের টেরিবাজারে বহুতল ভবনে ভয়াবহ আগুন নিহত ২, ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন


চট্টগ্রাম, ১৯ মার্চ – চট্টগ্রাম নগরীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা টেরিবাজারে অবস্থিত ১০ তলা বিশিষ্ট কে বি অর্কিড প্লাজায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এই দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত অবস্থায় আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার সকালে ভবনটির চতুর্থ তলায় অবস্থিত একটি টেইলার্সের দোকান থেকে এই আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিরা হলেন চট্টগ্রামের পটিয়ার বধুপুর মির্জাবাড়ি এলাকার মোহাম্মদ ইয়াসিন খালিফার ছেলে মোহাম্মদ ইউনুস এবং পটিয়া থানাধীন বোয়ালখালী ইউনিয়নের পাচুরিয়া এলাকার মামুনুল কাদেরের ছেলে মো. সোলাইমান।

আরও পড়ুন

সাগর-রুনি হত্যা মামলা: উচ্চপর্যায়ের টাস্কফোর্সকে আরও ৬ মাসের সময় দিলেন হাই কোর্ট

এছাড়া মোহাম্মদ মামুন নামের ২৮ বছর বয়সী এক যুবককে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস কর্মী ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, সকাল সাড়ে ৯টার দিকে চতুর্থ তলার টেইলার্স থেকে আগুন লাগে এবং মুহূর্তের মধ্যেই তা পঞ্চম ও ষষ্ঠ তলায় ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফিয়াল ফারুক জানান, সকাল ৯টা ৫৫ মিনিটে খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ১০টা ৫৩ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। আহত ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম জেনারেল হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাহরির পর থেকে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যুৎ আসার পরপরই এই অগ্নিকাণ্ড ঘটে। টেরিবাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, এই অগ্নিকাণ্ডে ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।

এ এম/ ১৯ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চট্টগ্রামের টেরিবাজারে বহুতল ভবনে ভয়াবহ আগুন নিহত ২, ব্যাপক ক্ষয়ক্ষতি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চট্টগ্রামের টেরিবাজারে বহুতল ভবনে ভয়াবহ আগুন নিহত ২, ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
Print Image
[ad_1] চট্টগ্রাম, ১৯ মার্চ – চট্টগ্রাম নগরীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা টেরিবাজারে অবস্থিত ১০ তলা বিশিষ্ট কে বি অর্কিড প্লাজায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এই দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত অবস্থায় আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার সকালে ভবনটির চতুর্থ তলায় অবস্থিত একটি টেইলার্সের দোকান থেকে এই আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিরা হলেন চট্টগ্রামের পটিয়ার বধুপুর মির্জাবাড়ি এলাকার মোহাম্মদ ইয়াসিন খালিফার ছেলে মোহাম্মদ ইউনুস এবং পটিয়া থানাধীন বোয়ালখালী ইউনিয়নের পাচুরিয়া এলাকার মামুনুল কাদেরের ছেলে মো. সোলাইমান।এছাড়া মোহাম্মদ মামুন নামের ২৮ বছর বয়সী এক যুবককে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস কর্মী ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, সকাল সাড়ে ৯টার দিকে চতুর্থ তলার টেইলার্স থেকে আগুন লাগে এবং মুহূর্তের মধ্যেই তা পঞ্চম ও ষষ্ঠ তলায় ছড়িয়ে পড়ে।ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফিয়াল ফারুক জানান, সকাল ৯টা ৫৫ মিনিটে খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ১০টা ৫৩ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। আহত ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম জেনারেল হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাহরির পর থেকে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যুৎ আসার পরপরই এই অগ্নিকাণ্ড ঘটে। টেরিবাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, এই অগ্নিকাণ্ডে ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।এ এম/ ১৯ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×