হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আমেরিকার পররাষ্ট্রনীতি এখন নিয়ন্ত্রণের বাইরে: ওমানের পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন


মাস্কাট, ১৯ মার্চ – নিজের পররাষ্ট্রনীতির ওপর থেকে যুক্তরাষ্ট্র পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়েছে বলে মন্তব্য করেছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাঈদি।

ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টে লেখা এক নিবন্ধে তিনি এই কড়া সমালোচনা করেন। তার মতে, এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে ওয়াশিংটনকে উদ্ধার করতে তার মিত্র দেশগুলোর এগিয়ে আসা উচিত।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

ওমানের এই শীর্ষ কূটনীতিক জানান, গত ৯ মাসের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরান অন্তত দুবার একটি কার্যকর চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছিল। কিন্তু শান্তি স্থাপনের সেই সম্ভাবনা নস্যাৎ হয়ে যায়। গত ২৮ ফেব্রুয়ারি একটি সফল আলোচনার কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র অবৈধ সামরিক হামলা চালিয়ে পরিস্থিতি ঘোলাটে করে তোলে।

বদর আলবুসাঈদি মনে করেন, প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন লক্ষ্যবস্তুতে ইরানের পাল্টা আক্রমণ ছিল অনিবার্য এবং একই সঙ্গে গভীর অনুশোচনামূলক। যখন ইসলামি প্রজাতন্ত্র ইরানকে নিশ্চিহ্ন করার মতো যুদ্ধের হুমকি তৈরি হয়, তখন ইরানি নেতৃত্বের সামনে এই ধরনের পদক্ষেপ ছাড়া সম্ভবত আর কোনো যৌক্তিক পথ খোলা ছিল না।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সংঘাতে নিজেদের জড়িয়ে ফেলাটি মার্কিন প্রশাসনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। এটি মূলত আমেরিকার যুদ্ধ নয়। তাছাড়া এই সংঘাত থেকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র কেউই তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবে না বলেও তিনি সতর্ক করেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আমেরিকার পররাষ্ট্রনীতি এখন নিয়ন্ত্রণের বাইরে: ওমানের পররাষ্ট্রমন্ত্রী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আমেরিকার পররাষ্ট্রনীতি এখন নিয়ন্ত্রণের বাইরে: ওমানের পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
Print Image
[ad_1] মাস্কাট, ১৯ মার্চ – নিজের পররাষ্ট্রনীতির ওপর থেকে যুক্তরাষ্ট্র পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়েছে বলে মন্তব্য করেছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাঈদি।ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টে লেখা এক নিবন্ধে তিনি এই কড়া সমালোচনা করেন। তার মতে, এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে ওয়াশিংটনকে উদ্ধার করতে তার মিত্র দেশগুলোর এগিয়ে আসা উচিত।ওমানের এই শীর্ষ কূটনীতিক জানান, গত ৯ মাসের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরান অন্তত দুবার একটি কার্যকর চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছিল। কিন্তু শান্তি স্থাপনের সেই সম্ভাবনা নস্যাৎ হয়ে যায়। গত ২৮ ফেব্রুয়ারি একটি সফল আলোচনার কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র অবৈধ সামরিক হামলা চালিয়ে পরিস্থিতি ঘোলাটে করে তোলে।বদর আলবুসাঈদি মনে করেন, প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন লক্ষ্যবস্তুতে ইরানের পাল্টা আক্রমণ ছিল অনিবার্য এবং একই সঙ্গে গভীর অনুশোচনামূলক। যখন ইসলামি প্রজাতন্ত্র ইরানকে নিশ্চিহ্ন করার মতো যুদ্ধের হুমকি তৈরি হয়, তখন ইরানি নেতৃত্বের সামনে এই ধরনের পদক্ষেপ ছাড়া সম্ভবত আর কোনো যৌক্তিক পথ খোলা ছিল না।তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সংঘাতে নিজেদের জড়িয়ে ফেলাটি মার্কিন প্রশাসনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। এটি মূলত আমেরিকার যুদ্ধ নয়। তাছাড়া এই সংঘাত থেকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র কেউই তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবে না বলেও তিনি সতর্ক করেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×