হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শান্তিপূর্ণভাবে কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন, নির্বাচিত হলেন যারা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৯ মে ২০২৪, ০৭:৫৪ পূর্বাহ্ন

বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচন আজ বুধবার (০৮মে) সকাল থেকে বিকাল ৫টা পযর্ন্ত প্রথমবারের মতো ইভিএম মেশিনের মাধ্যমে ভোটারদের অংশগ্রহণের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত ৩৭টি কেন্দ্রে একটানা ভোট গ্রহণ করা হয়েছে। উপজেলা প্রশাসন,আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায়,নির্বাচন অফিস,কেন্দ্রের প্রিজাইডিং,সহকারী প্রিজাইডিং, পুলিং,এজেন্টসহ সম্মিলিত টিম ওয়ার্কে ভোট গ্রহণ করে নির্বাচন সম্পন্ন করেছেন।

এদিকে চেয়ারম্যান পদে তিন জনের মধ্যে ব্যারিস্টার হানিফ বিন কাসেম ঘোড়া প্রতীক নিয়ে ২৭৩৯৪ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মৌলভী আসহাব উদ্দিন কুতুবী আনারস প্রতীক নিয়ে ৫৫২২ভোট পেয়েছেন। আলহাজ এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩৭৪৬ ভোট পেয়েছেন। মোট ভোট গ্রহণ ৩৭.৮৩%।

ভাইস চেয়ারম্যান প্রার্থী তিন জন, তন্মধ্যে আকবর খাঁন উড়োজাহাজ প্রতীক নিয়ে ১৯৯৭৮ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী জুনায়েদুল হক চশমা প্রতীক নিয়ে ১৩২৫২ ভোট পেয়েছেন। ফরিদ উদ্দিন তালুকদার বই প্রতীক নিয়ে ভোট পেয়েছেন। মোট ভোট গ্রহণ ৩৭.৮৩%।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী দু’জন, হাছিনা আক্তার বিউটি কলস প্রতীক নিয়ে ২১৪৫৯ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দ্বি প্রার্থী সৈয়দা মেহেরুন্নেছা ফুটবল প্রতীক নিয়ে ১৫১১০ ভোট পেয়েছেন। মোট ভোট গ্রহণ৩৭.৮৩%।

এ নির্বাচনে ৬ ইউনিয়নে মোট ৩৭টি ভোট কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়েছে। মোট ভোটার ৯৭১৭০জন। পুরুষ ভোটার-৫১,৫৬৯ জন,মহিলা ভোটার ৪৫,৬০১ভোট।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শান্তিপূর্ণভাবে কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন, নির্বাচিত হলেন যারা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শান্তিপূর্ণভাবে কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন, নির্বাচিত হলেন যারা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ মে ২০২৪, ০৭:৫৪ পূর্বাহ্ন
Print Image
বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচন আজ বুধবার (০৮মে) সকাল থেকে বিকাল ৫টা পযর্ন্ত প্রথমবারের মতো ইভিএম মেশিনের মাধ্যমে ভোটারদের অংশগ্রহণের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত ৩৭টি কেন্দ্রে একটানা ভোট গ্রহণ করা হয়েছে। উপজেলা প্রশাসন,আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায়,নির্বাচন অফিস,কেন্দ্রের প্রিজাইডিং,সহকারী প্রিজাইডিং, পুলিং,এজেন্টসহ সম্মিলিত টিম ওয়ার্কে ভোট গ্রহণ করে নির্বাচন সম্পন্ন করেছেন। এদিকে চেয়ারম্যান পদে তিন জনের মধ্যে ব্যারিস্টার হানিফ বিন কাসেম ঘোড়া প্রতীক নিয়ে ২৭৩৯৪ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মৌলভী আসহাব উদ্দিন কুতুবী আনারস প্রতীক নিয়ে ৫৫২২ভোট পেয়েছেন। আলহাজ এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩৭৪৬ ভোট পেয়েছেন। মোট ভোট গ্রহণ ৩৭.৮৩%। ভাইস চেয়ারম্যান প্রার্থী তিন জন, তন্মধ্যে আকবর খাঁন উড়োজাহাজ প্রতীক নিয়ে ১৯৯৭৮ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী জুনায়েদুল হক চশমা প্রতীক নিয়ে ১৩২৫২ ভোট পেয়েছেন। ফরিদ উদ্দিন তালুকদার বই প্রতীক নিয়ে ভোট পেয়েছেন। মোট ভোট গ্রহণ ৩৭.৮৩%। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী দু’জন, হাছিনা আক্তার বিউটি কলস প্রতীক নিয়ে ২১৪৫৯ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দ্বি প্রার্থী সৈয়দা মেহেরুন্নেছা ফুটবল প্রতীক নিয়ে ১৫১১০ ভোট পেয়েছেন। মোট ভোট গ্রহণ৩৭.৮৩%। এ নির্বাচনে ৬ ইউনিয়নে মোট ৩৭টি ভোট কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়েছে। মোট ভোটার ৯৭১৭০জন। পুরুষ ভোটার-৫১,৫৬৯ জন,মহিলা ভোটার ৪৫,৬০১ভোট।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×