হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সদরঘাটে নৌ প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান: ৩ লঞ্চকে জরিমানা, আটক ৩৭

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন


ঢাকা, ১৯ মার্চ – আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করার লক্ষ্যে সদরঘাট নৌ টার্মিনালে দিনব্যাপী আকস্মিক পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

বৃহস্পতিবার ১৯ মার্চ তার উপস্থিতিতে বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি লঞ্চকে ৭০ হাজার টাকা জরিমানা এবং ৩৭ জনকে আটক করা হয়।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

নৌপরিবহন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিমন্ত্রী সরেজমিনে সদরঘাটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন।

পরিদর্শনকালে নির্ধারিত সময়সূচি লঙ্ঘন করে বিলম্বে যাত্রার প্রস্তুতির কারণে বিআইডব্লিউটিএ এর ভ্রাম্যমাণ আদালত তিনটি লঞ্চকে এই আর্থিক জরিমানা করে এবং উপস্থিত অন্যান্য লঞ্চগুলোকে সতর্ক করে দেয়।

নৌপরিবহন প্রতিমন্ত্রী নিজে প্রায় ২০টি লঞ্চ ঘুরে দেখেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের সুবিধা ও অসুবিধার খোঁজখবর নেন। এ সময় যাত্রীদের হয়রানি, বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত থাকা এবং অবৈধভাবে পল্টন দখলের অভিযোগে ৩৭ জন হকারকে আটক করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এছাড়া অবৈধভাবে ছোট নৌকায় করে যাত্রীদের লঞ্চে তুলে দেওয়ার অপরাধে ৬ জন নৌকা চালককেও আটক করা হয়েছে।

এনএন/ ১৯ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সদরঘাটে নৌ প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান: ৩ লঞ্চকে জরিমানা, আটক ৩৭

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সদরঘাটে নৌ প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান: ৩ লঞ্চকে জরিমানা, আটক ৩৭

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৯ মার্চ – আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করার লক্ষ্যে সদরঘাট নৌ টার্মিনালে দিনব্যাপী আকস্মিক পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।বৃহস্পতিবার ১৯ মার্চ তার উপস্থিতিতে বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি লঞ্চকে ৭০ হাজার টাকা জরিমানা এবং ৩৭ জনকে আটক করা হয়।নৌপরিবহন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিমন্ত্রী সরেজমিনে সদরঘাটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন।পরিদর্শনকালে নির্ধারিত সময়সূচি লঙ্ঘন করে বিলম্বে যাত্রার প্রস্তুতির কারণে বিআইডব্লিউটিএ এর ভ্রাম্যমাণ আদালত তিনটি লঞ্চকে এই আর্থিক জরিমানা করে এবং উপস্থিত অন্যান্য লঞ্চগুলোকে সতর্ক করে দেয়।নৌপরিবহন প্রতিমন্ত্রী নিজে প্রায় ২০টি লঞ্চ ঘুরে দেখেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের সুবিধা ও অসুবিধার খোঁজখবর নেন। এ সময় যাত্রীদের হয়রানি, বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত থাকা এবং অবৈধভাবে পল্টন দখলের অভিযোগে ৩৭ জন হকারকে আটক করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এছাড়া অবৈধভাবে ছোট নৌকায় করে যাত্রীদের লঞ্চে তুলে দেওয়ার অপরাধে ৬ জন নৌকা চালককেও আটক করা হয়েছে।এনএন/ ১৯ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×