হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইসরায়েলের তেল আবিব ও জেরুজালেমে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:২৯ অপরাহ্ন


তেল আবিব, ১৯ মার্চ – ইরানের নতুন করে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল আবিবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্রের আঘাতে তেল আবিবের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়।

হামলার সময় মধ্য ইসরায়েল এবং উপকূলীয় অঞ্চলের বিভিন্ন এলাকায় সাইরেন বাজিয়ে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়। তবে এই হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নিশ্চিত করেনি ইসরায়েলের নিরাপত্তা বাহিনী।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একই দিনে ইসরায়েলের বিভিন্ন প্রান্তে দফায় দফায় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। তেল আবিব ছাড়াও জেরুজালেম এবং উত্তর ইসরায়েলেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। জেরুজালেমে বেশ কিছু ভবনের ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।

অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ দাবি করেছে যে তারা ইরানের হামাদান প্রদেশের সানান্দাজ বিমানবন্দরে হামলা চালিয়ে একটি এমআই-১৭ হেলিকপ্টার ধ্বংস করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার তাৎক্ষণিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই সফল অভিযান পরিচালনা করা হয়।

এনএন/ ১৯ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইসরায়েলের তেল আবিব ও জেরুজালেমে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইসরায়েলের তেল আবিব ও জেরুজালেমে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
Print Image
[ad_1] তেল আবিব, ১৯ মার্চ – ইরানের নতুন করে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল আবিবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্রের আঘাতে তেল আবিবের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়।হামলার সময় মধ্য ইসরায়েল এবং উপকূলীয় অঞ্চলের বিভিন্ন এলাকায় সাইরেন বাজিয়ে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়। তবে এই হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নিশ্চিত করেনি ইসরায়েলের নিরাপত্তা বাহিনী।একই দিনে ইসরায়েলের বিভিন্ন প্রান্তে দফায় দফায় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। তেল আবিব ছাড়াও জেরুজালেম এবং উত্তর ইসরায়েলেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। জেরুজালেমে বেশ কিছু ভবনের ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ দাবি করেছে যে তারা ইরানের হামাদান প্রদেশের সানান্দাজ বিমানবন্দরে হামলা চালিয়ে একটি এমআই-১৭ হেলিকপ্টার ধ্বংস করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার তাৎক্ষণিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই সফল অভিযান পরিচালনা করা হয়।এনএন/ ১৯ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×