হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে শুরু হলো বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২, ০৯:৫৫ অপরাহ্ন

পর্যটন নগরী কক্সবাজারের ডলফিন বিচে শুরু হলো বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন ম্যানস ও উইমেনস ইন্টারন্যাশনাল বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকালে আনুষ্ঠানিক ভাবে এই আয়োজনের উদ্বোধন করেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

কক্সবাজার সমুদ্র সৈকতে জমকালো আয়োজনে বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপে ৭টি দেশের প্রতিযোগীরা অংশ নিয়েছেন। আন্তর্জাতিক এই টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান ও কিরগিজস্তান অংশ নিয়েছে।

৭টি দেশের পুরুষ দল এবং বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল ও উজবেকিস্তান এই ৪টি দেশের নারী দল এই টুর্নামেন্টে অংশ নিয়েছে। এই টুর্নামেন্টের ফাইনাল একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ২৯ ডিসেম্বর।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

কক্সবাজারে শুরু হলো বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ
অনুষ্ঠানে ভলিবল ফেডারেশনের সভাপতি ও ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, হারিয়ে যাওয়া ভলিবল এখন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনেক সুদৃঢ়। বাংলাদেশ ভলিবল দল ধারাবাহিকভাবে সফলতা অর্জন করছে। তরুণ প্রজন্মের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই।

উদ্বোধনী দিনে বাংলাদেশ বনাম ভুটান পুরুষ দল এবং বাংলাদেশ বনাম উজবেকিস্তান নারী দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। ভুটানের সঙ্গে বাংলাদেশ পুরুষ দল জয়লাভ করে এবং বাংলাদেশ নারী দলকে পরাজিত করে উজবেকিস্তান জয়লাভ করে।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান, কক্সবাজার জেলা পুলিশের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম এবং কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার জিল্লুর রহমান প্রমুখ।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজারে শুরু হলো বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে শুরু হলো বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২, ০৯:৫৫ অপরাহ্ন
Print Image
পর্যটন নগরী কক্সবাজারের ডলফিন বিচে শুরু হলো বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন ম্যানস ও উইমেনস ইন্টারন্যাশনাল বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকালে আনুষ্ঠানিক ভাবে এই আয়োজনের উদ্বোধন করেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। কক্সবাজার সমুদ্র সৈকতে জমকালো আয়োজনে বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপে ৭টি দেশের প্রতিযোগীরা অংশ নিয়েছেন। আন্তর্জাতিক এই টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান ও কিরগিজস্তান অংশ নিয়েছে। ৭টি দেশের পুরুষ দল এবং বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল ও উজবেকিস্তান এই ৪টি দেশের নারী দল এই টুর্নামেন্টে অংশ নিয়েছে। এই টুর্নামেন্টের ফাইনাল একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ২৯ ডিসেম্বর। কক্সবাজারে শুরু হলো বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠানে ভলিবল ফেডারেশনের সভাপতি ও ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, হারিয়ে যাওয়া ভলিবল এখন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনেক সুদৃঢ়। বাংলাদেশ ভলিবল দল ধারাবাহিকভাবে সফলতা অর্জন করছে। তরুণ প্রজন্মের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। উদ্বোধনী দিনে বাংলাদেশ বনাম ভুটান পুরুষ দল এবং বাংলাদেশ বনাম উজবেকিস্তান নারী দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। ভুটানের সঙ্গে বাংলাদেশ পুরুষ দল জয়লাভ করে এবং বাংলাদেশ নারী দলকে পরাজিত করে উজবেকিস্তান জয়লাভ করে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান, কক্সবাজার জেলা পুলিশের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম এবং কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার জিল্লুর রহমান প্রমুখ।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×