হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা ঢাকা, যাত্রী সংকটে গণপরিবহন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন


ঢাকা, ২২ মার্চ – পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনেও রাজধানী ঢাকা অনেকটাই ফাঁকা এবং শান্ত রূপ ধারণ করেছে। পাড়া মহল্লায় মানুষের চিরচেনা কোলাহল নেই বললেই চলে। শিক্ষাপ্রতিষ্ঠান, কলকারখানা এবং বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলছে। নেই অফিসের তাড়া কিংবা গণপরিবহনের জন্য দীর্ঘ প্রতীক্ষা। রাজধানীর গুলিস্তান, পল্টন, ফার্মগেট, রামপুরা, বাড্ডা, মালিবাগ, শাহবাগ, মোহাম্মদপুর ও মিরপুরের মতো ব্যস্ততম এলাকাগুলো ঘুরে এমন চিত্রই দেখা গেছে। শহরের প্রতিটি এলাকা এখন একেবারেই নীরব।

চিরচেনা যানজট, হট্টগোল আর ধুলোবালুর শহর ঢাকা যেন হঠাৎ করেই এক শান্ত ও কোলাহলমুক্ত রূপ পেয়েছে। বাড্ডা এলাকার স্থানীয় বাসিন্দা মারুফ ছালেক জানান যে রাস্তায় তেমন লোকজন নেই বললেই চলে। যারা ঈদের ছুটিতে ঢাকায় রয়ে গেছেন, তারা নিতান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। অন্যদিকে, মোহাম্মদপুর এলাকার অটোরিকশা চালক হাসান আলী জানান, ঈদের দিন রাস্তায় অনেক মানুষের চলাচল থাকলেও আজ তা অনেকটাই কমে গেছে। ভাড়া কমিয়ে চাইলেও পর্যাপ্ত যাত্রী পাওয়া যাচ্ছে না।

আরও পড়ুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ জন

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী সংখ্যা বাড়তে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। পল্টন এলাকায় আকাশ পরিবহনের চালক মজিদ প্রামাণিকও একই রকম অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, রাস্তায় একদমই যাত্রী নেই। দীর্ঘ সময় একটি স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকার পরও কাঙ্ক্ষিত যাত্রী মিলছে না। সকালে মাত্র কয়েকজন যাত্রী নিয়ে তাকে বাস ছাড়তে হয়েছে।

এস এম/ ২২ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা ঢাকা, যাত্রী সংকটে গণপরিবহন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা ঢাকা, যাত্রী সংকটে গণপরিবহন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২২ মার্চ – পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনেও রাজধানী ঢাকা অনেকটাই ফাঁকা এবং শান্ত রূপ ধারণ করেছে। পাড়া মহল্লায় মানুষের চিরচেনা কোলাহল নেই বললেই চলে। শিক্ষাপ্রতিষ্ঠান, কলকারখানা এবং বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলছে। নেই অফিসের তাড়া কিংবা গণপরিবহনের জন্য দীর্ঘ প্রতীক্ষা। রাজধানীর গুলিস্তান, পল্টন, ফার্মগেট, রামপুরা, বাড্ডা, মালিবাগ, শাহবাগ, মোহাম্মদপুর ও মিরপুরের মতো ব্যস্ততম এলাকাগুলো ঘুরে এমন চিত্রই দেখা গেছে। শহরের প্রতিটি এলাকা এখন একেবারেই নীরব।চিরচেনা যানজট, হট্টগোল আর ধুলোবালুর শহর ঢাকা যেন হঠাৎ করেই এক শান্ত ও কোলাহলমুক্ত রূপ পেয়েছে। বাড্ডা এলাকার স্থানীয় বাসিন্দা মারুফ ছালেক জানান যে রাস্তায় তেমন লোকজন নেই বললেই চলে। যারা ঈদের ছুটিতে ঢাকায় রয়ে গেছেন, তারা নিতান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। অন্যদিকে, মোহাম্মদপুর এলাকার অটোরিকশা চালক হাসান আলী জানান, ঈদের দিন রাস্তায় অনেক মানুষের চলাচল থাকলেও আজ তা অনেকটাই কমে গেছে। ভাড়া কমিয়ে চাইলেও পর্যাপ্ত যাত্রী পাওয়া যাচ্ছে না।তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী সংখ্যা বাড়তে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। পল্টন এলাকায় আকাশ পরিবহনের চালক মজিদ প্রামাণিকও একই রকম অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, রাস্তায় একদমই যাত্রী নেই। দীর্ঘ সময় একটি স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকার পরও কাঙ্ক্ষিত যাত্রী মিলছে না। সকালে মাত্র কয়েকজন যাত্রী নিয়ে তাকে বাস ছাড়তে হয়েছে।এস এম/ ২২ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×