হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জাইমা রহমানের চেলসিতে খেলার বিষয়ে বিভ্রান্তি দূর করলেন আমিনুল হক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন


ঢাকা, ২৩ মার্চ – প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানের ফুটবলপ্রীতি এবং চেলসির বয়সভিত্তিক দলে সুযোগ পাওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা আলোচনার বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার দেওয়া বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হচ্ছে উল্লেখ করে তিনি প্রকৃত ঘটনা তুলে ধরেন।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

রোববার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে আমিনুল হক জানান, জাইমা রহমান লন্ডনে স্কুল পর্যায়ে থাকাকালীন ফুটবল খেলতেন। সেই সূত্র ধরেই চেলসির বয়সভিত্তিক দলে গোলরক্ষক হিসেবে তার খেলার সুযোগ এসেছিল।

দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই গোলরক্ষক জানান, জাইমা রহমানের স্কুলে গোলকিপিং করার বিষয়টি তিনি স্বয়ং প্রধানমন্ত্রীর মুখ থেকেই শুনেছিলেন। তিনি উল্লেখ করেন, স্কুলে থাকাকালীন চেলসির বয়সভিত্তিক দলে খেলার সুযোগ এলেও প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান মেয়েকে লেখাপড়ায় মনোযোগী হতে বলেছিলেন।

নিজের বক্তব্যের প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে প্রতিমন্ত্রী আরও জানান, জাইমা রহমান যখন মিরপুরে ক্রিকেট খেলা দেখতে গিয়েছিলেন, তখন গোলকিপিং নিয়ে তাদের মধ্যে স্মৃতিচারণমূলক আলাপ হয়। সেদিনের স্মৃতি টেনে আমিনুল হক জানান, জাইমা রহমান তাকে বলেছিলেন তিনি স্কুলে তার মতো গোলরক্ষক ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্যটি নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ার কারণেই প্রতিমন্ত্রী বিষয়টি স্পষ্টভাবে ব্যাখ্যা করার উদ্যোগ নেন।

এনএন/ ২৩ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জাইমা রহমানের চেলসিতে খেলার বিষয়ে বিভ্রান্তি দূর করলেন আমিনুল হক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জাইমা রহমানের চেলসিতে খেলার বিষয়ে বিভ্রান্তি দূর করলেন আমিনুল হক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৩ মার্চ – প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানের ফুটবলপ্রীতি এবং চেলসির বয়সভিত্তিক দলে সুযোগ পাওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা আলোচনার বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।সামাজিক যোগাযোগমাধ্যমে তার দেওয়া বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হচ্ছে উল্লেখ করে তিনি প্রকৃত ঘটনা তুলে ধরেন।রোববার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে আমিনুল হক জানান, জাইমা রহমান লন্ডনে স্কুল পর্যায়ে থাকাকালীন ফুটবল খেলতেন। সেই সূত্র ধরেই চেলসির বয়সভিত্তিক দলে গোলরক্ষক হিসেবে তার খেলার সুযোগ এসেছিল।দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই গোলরক্ষক জানান, জাইমা রহমানের স্কুলে গোলকিপিং করার বিষয়টি তিনি স্বয়ং প্রধানমন্ত্রীর মুখ থেকেই শুনেছিলেন। তিনি উল্লেখ করেন, স্কুলে থাকাকালীন চেলসির বয়সভিত্তিক দলে খেলার সুযোগ এলেও প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান মেয়েকে লেখাপড়ায় মনোযোগী হতে বলেছিলেন।নিজের বক্তব্যের প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে প্রতিমন্ত্রী আরও জানান, জাইমা রহমান যখন মিরপুরে ক্রিকেট খেলা দেখতে গিয়েছিলেন, তখন গোলকিপিং নিয়ে তাদের মধ্যে স্মৃতিচারণমূলক আলাপ হয়। সেদিনের স্মৃতি টেনে আমিনুল হক জানান, জাইমা রহমান তাকে বলেছিলেন তিনি স্কুলে তার মতো গোলরক্ষক ছিলেন।সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্যটি নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ার কারণেই প্রতিমন্ত্রী বিষয়টি স্পষ্টভাবে ব্যাখ্যা করার উদ্যোগ নেন।এনএন/ ২৩ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×