হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নাফনদীতে বড়শিতে আটকা পড়ল ৩৫ কেজি ওজনের দুটি কোরাল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৩ জানুয়ারি ২০২৩, ০৭:৪৬ অপরাহ্ন

আব্দুস সালাম,টেকনাফ:

টেকনাফ শাহপরীরদ্বীপের নাফনদীতে ৩৫ কেজি ওজনের এক জোড়া কোরাল মাছ ধরা পড়েছে এক জেলের বড়শিতে।

মঙ্গলবার (৩ জানুয়ারী) সকালে সাবরাং ইউনিয়নের
শাহপরীরদ্বীপ জালিয়া পাড়া এলাকার জেলে আমির হোসেনের বড়শিতে মাছ দুটি আটকা পড়ে। এরই মধ্যে বড় কোরালটির ওজন ১৮ কেজি ও ছোট কোরালটির ১৭ কেজি। পরে তিনি মাছ দুটি টেকনাফ পৌরসভার মাছ ব্যবসায়ী নুরুল আলমের কাছে বিক্রি করে দেন।

জেলে আমির হোসেনের জানান, “ইদানীং নাফনদীতে জেলেদের বড়শিতে কোরাল মাছ আটকা পড়েছে।
মঙ্গলবার সকালে ৩৫ কেজি ওজনের কোরাল মাছ দুটি ৩০ হাজার টাকায় বিক্রি করেছি।

আরও পড়ুন

ভারতের বিপক্ষে হোম সিরিজ না থাকায় ৬২৭ কোটি রুপি পর্যন্ত লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

জেলে আমির হোসেন আরো জানান, প্রায় ৬ বছর ধরে
নাফনদীতে নৌকা নিয়ে মাছ ধরা বন্ধ রয়েছে। শাহপরীরদ্বীপ জেটিতে বসে নাফনদীতে সকালে বড়শি ফেলেন তিনি। প্রায় এক ঘণ্টা পর তিনি বড়শি টেনে তোলার চেষ্টা করেন। কিন্তু বড়শি বেশ ভারি মনে হওয়ায় আরও একজনের সহযোগিতা নেন।

পরে বড়শি টেনে তুলে দেখেন, একটি কোরাল মাছ আটকা পড়েছে। এরপর তিনি আবারও বড়শি ফেলেন। তিনবার বিফল হন। কিন্তু চতুর্থবারে আরও একটি মাছ আটকা পড়ে। সেটির ওজন ছিল প্রায় ১৮ কেজির মতো। এ খবর ছড়িয়ে পড়লে মাছ দুটি দেখতে স্থানীয় লোকজন জেটিতে ভিড় করেন।

টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, নাফনদীর কোরাল মাছ খুবই সুস্বাদু। এরা সাধারণত ৩০ থেকে ৩৫ কেজি ওজনের হয়। কখনও কখনও এর চেয়ে বেশি ওজনেরও পাওয়া যায়।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

নাফনদীতে বড়শিতে আটকা পড়ল ৩৫ কেজি ওজনের দুটি কোরাল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নাফনদীতে বড়শিতে আটকা পড়ল ৩৫ কেজি ওজনের দুটি কোরাল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৩ জানুয়ারি ২০২৩, ০৭:৪৬ অপরাহ্ন
Print Image
আব্দুস সালাম,টেকনাফ: টেকনাফ শাহপরীরদ্বীপের নাফনদীতে ৩৫ কেজি ওজনের এক জোড়া কোরাল মাছ ধরা পড়েছে এক জেলের বড়শিতে। মঙ্গলবার (৩ জানুয়ারী) সকালে সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ জালিয়া পাড়া এলাকার জেলে আমির হোসেনের বড়শিতে মাছ দুটি আটকা পড়ে। এরই মধ্যে বড় কোরালটির ওজন ১৮ কেজি ও ছোট কোরালটির ১৭ কেজি। পরে তিনি মাছ দুটি টেকনাফ পৌরসভার মাছ ব্যবসায়ী নুরুল আলমের কাছে বিক্রি করে দেন। জেলে আমির হোসেনের জানান, “ইদানীং নাফনদীতে জেলেদের বড়শিতে কোরাল মাছ আটকা পড়েছে। মঙ্গলবার সকালে ৩৫ কেজি ওজনের কোরাল মাছ দুটি ৩০ হাজার টাকায় বিক্রি করেছি। জেলে আমির হোসেন আরো জানান, প্রায় ৬ বছর ধরে নাফনদীতে নৌকা নিয়ে মাছ ধরা বন্ধ রয়েছে। শাহপরীরদ্বীপ জেটিতে বসে নাফনদীতে সকালে বড়শি ফেলেন তিনি। প্রায় এক ঘণ্টা পর তিনি বড়শি টেনে তোলার চেষ্টা করেন। কিন্তু বড়শি বেশ ভারি মনে হওয়ায় আরও একজনের সহযোগিতা নেন। পরে বড়শি টেনে তুলে দেখেন, একটি কোরাল মাছ আটকা পড়েছে। এরপর তিনি আবারও বড়শি ফেলেন। তিনবার বিফল হন। কিন্তু চতুর্থবারে আরও একটি মাছ আটকা পড়ে। সেটির ওজন ছিল প্রায় ১৮ কেজির মতো। এ খবর ছড়িয়ে পড়লে মাছ দুটি দেখতে স্থানীয় লোকজন জেটিতে ভিড় করেন। টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, নাফনদীর কোরাল মাছ খুবই সুস্বাদু। এরা সাধারণত ৩০ থেকে ৩৫ কেজি ওজনের হয়। কখনও কখনও এর চেয়ে বেশি ওজনেরও পাওয়া যায়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×