হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে বেপরোয়া মোটরসাইকেল চোর সিন্ডিকেট—চক্রের তিন সদস্য আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৩ জানুয়ারি ২০২৩, ০৭:৪৮ অপরাহ্ন

কক্সবাজারে হঠাৎ বেপরোয়া হয়ে উঠেছে মোটরসাইকেল চোর সিন্ডিকেট। প্রতিনিয়তই জেলার কোন না কোন এলাকায় মোটরসাইকেল চুরির ঘটনা ঘটছে। সংঘবদ্ধ চোরদের দৌরাত্ম্যে অসহায় হয়ে পড়েছেন মোটরসাইকেল মালিকরা।

অনুসন্ধানে জানা গেছে, গত দু’মাসে জেলা বিভিন্ন উপজেলা থেকে জনপ্রতিনিধি, ব্যবসায়ী, রাজনীতিবিদ ও শিক্ষার্থীসহ অন্তত অর্ধ শত জনের মোটরসাইকেল চুরি হয়েছে। একাধিক সংঘবদ্ধ চোর চক্র ‘মাষ্টার কি’র সাহায্যে যেকোনো মোটরসাইকেলের তালা খুলে চুরি করে নিয়ে যায়।

একটি মোটরসাইকেল চুরির সময় চোর থাকে ৫ থেকে ৭ জন। চুরির সময় থাকে ৩ থেকে ৪ জন। একজন চুরি করে আর বাকিদের একজন চালককে অনুসরণ করে এবং এক বা একাধিকজন আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

চুরির পর সেই মোটরসাইকেল দ্রুত পার্শ্ববর্তী কোন বিভিন্ন কারখানায় নিয়ে রাখা হয়। এরপর সুযোগ বুঝে অপর দু’জন বিক্রির জন্য অন্যত্র নিয়ে যায়। এতে করে চুরির আতঙ্কে আছেন মালিকরা। সতর্ক থাকার পরও অনেক মালিককে হারাতে হচ্ছে শখের মোটরসাইকেলটি।

আরও পড়ুন

নুসরাত তাবাসসুম জ্যোতির পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ড, তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি

এমতাবস্থায় জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি) অভিযান চালিয়ে ৩টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ সদস্য আটক করেছে। আটককৃতরা হলেন- চকরিয়া উপজেলাধীন হারাবাং এলাকার জামাল উদ্দিনের ছেলে হোসাইন (৩৬), ফরিদুল আলমের ছেলে মো. কাইছার (৩০) ও বান্দরবান জেলার লামা থানাধীন সুদা বাদিপাড়া এলাকার হাসেম মোল্লার ছেলে জোহার ইসলাম সায়েম (২৮)।

বৃহস্পতিবার ও শুক্রবার (২৯ ও ৩০ ডিসেম্বর) রাতে চকরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে এক মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ।

ডিবি পুলিশ সুত্রে জানা গেছে, কক্সবাজার গোয়েন্দা শাখার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়ায় অভিযান চালায়। এসময় ৩টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ সদস্যকে আটক করেন। প্রাথমিক তদন্তে ধৃতরা আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য এবং কক্সবাজার, বান্দরবান ও চট্টগ্রাম জেলাসহ বিভিন্ন স্থান থেকে অন্যান্য সক্রিয় চোর চক্রের সহায়তায় গাড়ি চুরি করে ইঞ্জিন ও চেসিস নম্বর আংশিক পরিবর্তন করে ক্রয়-বিক্রয় করে আসছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজারে বেপরোয়া মোটরসাইকেল চোর সিন্ডিকেট—চক্রের তিন সদস্য আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে বেপরোয়া মোটরসাইকেল চোর সিন্ডিকেট—চক্রের তিন সদস্য আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৩ জানুয়ারি ২০২৩, ০৭:৪৮ অপরাহ্ন
Print Image
কক্সবাজারে হঠাৎ বেপরোয়া হয়ে উঠেছে মোটরসাইকেল চোর সিন্ডিকেট। প্রতিনিয়তই জেলার কোন না কোন এলাকায় মোটরসাইকেল চুরির ঘটনা ঘটছে। সংঘবদ্ধ চোরদের দৌরাত্ম্যে অসহায় হয়ে পড়েছেন মোটরসাইকেল মালিকরা। অনুসন্ধানে জানা গেছে, গত দু’মাসে জেলা বিভিন্ন উপজেলা থেকে জনপ্রতিনিধি, ব্যবসায়ী, রাজনীতিবিদ ও শিক্ষার্থীসহ অন্তত অর্ধ শত জনের মোটরসাইকেল চুরি হয়েছে। একাধিক সংঘবদ্ধ চোর চক্র ‘মাষ্টার কি’র সাহায্যে যেকোনো মোটরসাইকেলের তালা খুলে চুরি করে নিয়ে যায়। একটি মোটরসাইকেল চুরির সময় চোর থাকে ৫ থেকে ৭ জন। চুরির সময় থাকে ৩ থেকে ৪ জন। একজন চুরি করে আর বাকিদের একজন চালককে অনুসরণ করে এবং এক বা একাধিকজন আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে। চুরির পর সেই মোটরসাইকেল দ্রুত পার্শ্ববর্তী কোন বিভিন্ন কারখানায় নিয়ে রাখা হয়। এরপর সুযোগ বুঝে অপর দু’জন বিক্রির জন্য অন্যত্র নিয়ে যায়। এতে করে চুরির আতঙ্কে আছেন মালিকরা। সতর্ক থাকার পরও অনেক মালিককে হারাতে হচ্ছে শখের মোটরসাইকেলটি। এমতাবস্থায় জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি) অভিযান চালিয়ে ৩টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ সদস্য আটক করেছে। আটককৃতরা হলেন- চকরিয়া উপজেলাধীন হারাবাং এলাকার জামাল উদ্দিনের ছেলে হোসাইন (৩৬), ফরিদুল আলমের ছেলে মো. কাইছার (৩০) ও বান্দরবান জেলার লামা থানাধীন সুদা বাদিপাড়া এলাকার হাসেম মোল্লার ছেলে জোহার ইসলাম সায়েম (২৮)। বৃহস্পতিবার ও শুক্রবার (২৯ ও ৩০ ডিসেম্বর) রাতে চকরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে এক মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ। ডিবি পুলিশ সুত্রে জানা গেছে, কক্সবাজার গোয়েন্দা শাখার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়ায় অভিযান চালায়। এসময় ৩টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ সদস্যকে আটক করেন। প্রাথমিক তদন্তে ধৃতরা আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য এবং কক্সবাজার, বান্দরবান ও চট্টগ্রাম জেলাসহ বিভিন্ন স্থান থেকে অন্যান্য সক্রিয় চোর চক্রের সহায়তায় গাড়ি চুরি করে ইঞ্জিন ও চেসিস নম্বর আংশিক পরিবর্তন করে ক্রয়-বিক্রয় করে আসছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×