হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রাজধানীর অধিকাংশ পাম্পে ঝুলছে ‘অকটেন নেই’ সাইনবোর্ড, ভোগান্তিতে গ্রাহকরা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন


ঢাকা, ২৪ মার্চ – পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে ব্যাংক ও ডিপো বন্ধ থাকার কারণে পেমেন্ট জটিলতা তৈরি হয়েছে। এর ফলে রাজধানীর বিভিন্ন জ্বালানি তেলের পাম্পে তীব্র সংকট দেখা দিয়েছে।

মঙ্গলবার সরেজমিনে রাজধানীর উত্তরা, মিরপুর, মহাখালী ও গাবতলীসহ বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, বেশিরভাগ পাম্পে অকটেন নেই লেখা সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। দুয়েকটি পাম্পে তেলের সরবরাহ থাকলেও সেখানে গ্রাহকদের দীর্ঘ লাইন চোখে পড়ে। কাঙ্ক্ষিত জ্বালানি না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও চালকরা।

আরও পড়ুন

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণ

ডিপো থেকে কখন তেল আসবে সে বিষয়ে পাম্প কর্তৃপক্ষ সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারছে না। ফলে জ্বালানির খোঁজে এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরতে হচ্ছে গ্রাহকদের।

রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাওয়ের এক চালক জানান, তেলের খোঁজে বিভিন্ন পাম্পে ঘুরতে গিয়ে গাড়ির অবশিষ্ট জ্বালানিও শেষ হয়ে যাচ্ছে। এভাবে চললে গাড়ি চালানো বন্ধ করে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না।

অন্যদিকে পাম্প মালিকরা বলছেন, মানুষ প্রয়োজনের তুলনায় অতিরিক্ত তেল সংগ্রহ করায় মজুত দ্রুত ফুরিয়ে যাচ্ছে। তবে ঈদের কারণে ব্যাংক ও ডিপো বন্ধ থাকায় পেমেন্ট জটিলতার বিষয়টি তারা স্বীকার করেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

রাজধানীর অধিকাংশ পাম্পে ঝুলছে ‘অকটেন নেই’ সাইনবোর্ড, ভোগান্তিতে গ্রাহকরা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রাজধানীর অধিকাংশ পাম্পে ঝুলছে ‘অকটেন নেই’ সাইনবোর্ড, ভোগান্তিতে গ্রাহকরা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৪ মার্চ – পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে ব্যাংক ও ডিপো বন্ধ থাকার কারণে পেমেন্ট জটিলতা তৈরি হয়েছে। এর ফলে রাজধানীর বিভিন্ন জ্বালানি তেলের পাম্পে তীব্র সংকট দেখা দিয়েছে।মঙ্গলবার সরেজমিনে রাজধানীর উত্তরা, মিরপুর, মহাখালী ও গাবতলীসহ বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, বেশিরভাগ পাম্পে অকটেন নেই লেখা সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। দুয়েকটি পাম্পে তেলের সরবরাহ থাকলেও সেখানে গ্রাহকদের দীর্ঘ লাইন চোখে পড়ে। কাঙ্ক্ষিত জ্বালানি না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও চালকরা।ডিপো থেকে কখন তেল আসবে সে বিষয়ে পাম্প কর্তৃপক্ষ সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারছে না। ফলে জ্বালানির খোঁজে এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরতে হচ্ছে গ্রাহকদের।রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাওয়ের এক চালক জানান, তেলের খোঁজে বিভিন্ন পাম্পে ঘুরতে গিয়ে গাড়ির অবশিষ্ট জ্বালানিও শেষ হয়ে যাচ্ছে। এভাবে চললে গাড়ি চালানো বন্ধ করে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না।অন্যদিকে পাম্প মালিকরা বলছেন, মানুষ প্রয়োজনের তুলনায় অতিরিক্ত তেল সংগ্রহ করায় মজুত দ্রুত ফুরিয়ে যাচ্ছে। তবে ঈদের কারণে ব্যাংক ও ডিপো বন্ধ থাকায় পেমেন্ট জটিলতার বিষয়টি তারা স্বীকার করেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×