হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিজয় হয়েছে, দাবি ট্রাম্পের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন


ওয়াশিংটন, ২৫ মার্চ – ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে জয়লাভ করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি এত দ্রুত বিজয় আসায় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ কিছুটা হতাশ হয়েছেন বলেও তিনি মন্তব্য করেন।

মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

কক্সবাজারে মানি লন্ডারিং মামলার পলাতক আসামি গ্রেফতার

ডোনাল্ড ট্রাম্প জানান যে তারা বিজয়ী হয়েছেন এবং ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী, অস্ত্রাগার ও বিভিন্ন সেনা স্থাপনায় সফলভাবে হামলা চালিয়েছেন।

নিউ ইয়র্ক টাইমস, এবিসি ও সিবিসির মতো সংবাদমাধ্যম ভুয়া খবর ছড়াচ্ছে উল্লেখ করে তিনি দাবি করেন, দ্রুত বিজয়ের কারণেই পিট হেগসেথ হতাশ।

মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, ইরানে কার্যকরভাবে ক্ষমতার পালাবদল ঘটেছে এবং বর্তমান নেতৃত্ব আগের চেয়ে অনেক আলাদা।

এদিকে ইরানও বসে নেই। যুদ্ধের শুরু থেকেই ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের ছয়টি দেশ সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে তারা ক্রমাগত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।

তবে মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ১৫টি দফা সংবলিত একটি প্রস্তাব ইরানের কাছে পাঠিয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় এই প্রস্তাবটি ইতোমধ্যে তেহরানের কাছে পৌঁছানো হয়েছে।

এনএন/ ২৫ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিজয় হয়েছে, দাবি ট্রাম্পের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিজয় হয়েছে, দাবি ট্রাম্পের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ২৫ মার্চ – ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে জয়লাভ করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি এত দ্রুত বিজয় আসায় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ কিছুটা হতাশ হয়েছেন বলেও তিনি মন্তব্য করেন।মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।ডোনাল্ড ট্রাম্প জানান যে তারা বিজয়ী হয়েছেন এবং ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী, অস্ত্রাগার ও বিভিন্ন সেনা স্থাপনায় সফলভাবে হামলা চালিয়েছেন।নিউ ইয়র্ক টাইমস, এবিসি ও সিবিসির মতো সংবাদমাধ্যম ভুয়া খবর ছড়াচ্ছে উল্লেখ করে তিনি দাবি করেন, দ্রুত বিজয়ের কারণেই পিট হেগসেথ হতাশ।মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, ইরানে কার্যকরভাবে ক্ষমতার পালাবদল ঘটেছে এবং বর্তমান নেতৃত্ব আগের চেয়ে অনেক আলাদা।এদিকে ইরানও বসে নেই। যুদ্ধের শুরু থেকেই ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের ছয়টি দেশ সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে তারা ক্রমাগত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।তবে মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ১৫টি দফা সংবলিত একটি প্রস্তাব ইরানের কাছে পাঠিয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় এই প্রস্তাবটি ইতোমধ্যে তেহরানের কাছে পৌঁছানো হয়েছে।এনএন/ ২৫ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×