হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এনটিআরসিএর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, ১২ হাজারেরও বেশি পদে সুযোগ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন


ঢাকা, ২৬ মার্চ – বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার এবং সহকারী সুপার পদে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

বুধবার এনটিআরসিএর ওয়েবসাইটে প্রকাশিত এক সংশোধিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। নতুন এই বিজ্ঞপ্তি অনুযায়ী তিনটি ভিন্ন অধিদপ্তরের অধীনস্থ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রধান ও সহকারী প্রধানদের জন্য মোট ১২ হাজার ৯৫১টি শূন্য পদ রয়েছে।

আরও পড়ুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ জন

এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে শূন্য পদের সংখ্যা ৯ হাজার ৭০৮টি। পাশাপাশি কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে ১১২টি এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে ৩ হাজার ১৩১টি পদ শূন্য রয়েছে। এনটিআরসিএ আরও জানিয়েছে যে আগের বিজ্ঞপ্তি অনুযায়ী যারা আবেদন করেছিলেন তাদের সেই আবেদন বাতিল করা হয়েছে।

তবে ওইসব আবেদনকারীদের প্রদানকৃত ফি অনলাইন ব্যাংকিং সেবা যেমন নগদ, বিকাশ বা রকেটের মাধ্যমে ফেরত দেওয়া হবে। এ ক্ষেত্রে অনলাইন ব্যাংকিং চার্জ এবং টেলিটকের ফি বাবদ কাটা টাকা প্রার্থীরা ফেরত পাবেন না।

পুরনো আবেদনকারীদেরও নতুন করে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে হবে। আগ্রহী প্রার্থীদের আবেদনের জন্য নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে ফরম পূরণ করতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা। আবেদন প্রক্রিয়া আগামী ২৮ মার্চ শুরু হবে এবং তা চলবে ৫ এপ্রিল পর্যন্ত।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

এনটিআরসিএর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, ১২ হাজারেরও বেশি পদে সুযোগ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এনটিআরসিএর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, ১২ হাজারেরও বেশি পদে সুযোগ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৬ মার্চ – বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার এবং সহকারী সুপার পদে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।বুধবার এনটিআরসিএর ওয়েবসাইটে প্রকাশিত এক সংশোধিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। নতুন এই বিজ্ঞপ্তি অনুযায়ী তিনটি ভিন্ন অধিদপ্তরের অধীনস্থ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রধান ও সহকারী প্রধানদের জন্য মোট ১২ হাজার ৯৫১টি শূন্য পদ রয়েছে।এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে শূন্য পদের সংখ্যা ৯ হাজার ৭০৮টি। পাশাপাশি কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে ১১২টি এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে ৩ হাজার ১৩১টি পদ শূন্য রয়েছে। এনটিআরসিএ আরও জানিয়েছে যে আগের বিজ্ঞপ্তি অনুযায়ী যারা আবেদন করেছিলেন তাদের সেই আবেদন বাতিল করা হয়েছে।তবে ওইসব আবেদনকারীদের প্রদানকৃত ফি অনলাইন ব্যাংকিং সেবা যেমন নগদ, বিকাশ বা রকেটের মাধ্যমে ফেরত দেওয়া হবে। এ ক্ষেত্রে অনলাইন ব্যাংকিং চার্জ এবং টেলিটকের ফি বাবদ কাটা টাকা প্রার্থীরা ফেরত পাবেন না।পুরনো আবেদনকারীদেরও নতুন করে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে হবে। আগ্রহী প্রার্থীদের আবেদনের জন্য নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে ফরম পূরণ করতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা। আবেদন প্রক্রিয়া আগামী ২৮ মার্চ শুরু হবে এবং তা চলবে ৫ এপ্রিল পর্যন্ত। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×