হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইসরায়েলে ইরানের দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন


তেহরান, ২৯ মার্চ – ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ইসরায়েলের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।

শনিবার ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন

যুদ্ধের প্রভাবে জ্বালানি সরবরাহের ঝুঁকি, সিঙ্গাপুরে তেল মজুত করবে সৌদি আরামকো

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শনিবার মধ্যরাতের পর থেকে ইসরায়েলে অন্তত পাঁচ দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। তবে রোববার দুপুরের পর চালানো সর্বশেষ হামলায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানিয়েছে, জেরুজালেম এবং মধ্য ইসরায়েলে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। ইরান থেকে ধেয়ে আসা একটি ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই ধ্বংস করা সম্ভব হয়েছে। অন্যদিকে উত্তর ইসরায়েলের দিকে ছোড়া আরেকটি ক্ষেপণাস্ত্র জনশূন্য উন্মুক্ত স্থানে আঘাত হেনেছে।

সামরিক নিয়ম অনুযায়ী সেটিকে আঘাত হানতে দেওয়া হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। একই সময়ে লেবানন থেকেও উত্তর ইসরায়েলে বেশ কিছু রকেট নিক্ষেপ করা হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে কোথাও সরাসরি আঘাত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

এনএন/ ২৯ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

ইসরায়েলে ইরানের দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইসরায়েলে ইরানের দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ২৯ মার্চ – ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ইসরায়েলের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।শনিবার ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শনিবার মধ্যরাতের পর থেকে ইসরায়েলে অন্তত পাঁচ দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। তবে রোববার দুপুরের পর চালানো সর্বশেষ হামলায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানিয়েছে, জেরুজালেম এবং মধ্য ইসরায়েলে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। ইরান থেকে ধেয়ে আসা একটি ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই ধ্বংস করা সম্ভব হয়েছে। অন্যদিকে উত্তর ইসরায়েলের দিকে ছোড়া আরেকটি ক্ষেপণাস্ত্র জনশূন্য উন্মুক্ত স্থানে আঘাত হেনেছে।সামরিক নিয়ম অনুযায়ী সেটিকে আঘাত হানতে দেওয়া হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। একই সময়ে লেবানন থেকেও উত্তর ইসরায়েলে বেশ কিছু রকেট নিক্ষেপ করা হয়েছে।তবে তাৎক্ষণিকভাবে কোথাও সরাসরি আঘাত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।এনএন/ ২৯ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×