হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আপসের শর্ত ভঙ্গ করায় গায়ক নোবেলের জামিন বাতিল, কারাগারে পাঠানোর নির্দেশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন


ঢাকা, ২ এপ্রিল – প্রেমিকার সঙ্গে প্রতারণা করে অর্থ আত্মসাতের মামলায় আপসের শর্ত ভঙ্গ করায় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ শুনানি শেষে এই আদেশ প্রদান করেন। বাদীপক্ষের আইনজীবী নাসিদুস জামান জানান, জামিনে থাকা আসামি নোবেল এদিন আদালতে হাজিরা দেন। কিন্তু তিনি পূর্বে জামিনে গিয়ে আপসের যে শর্ত দেওয়া হয়েছিল তা ভঙ্গ করেছেন।

এ কারণেই তার জামিন বাতিলের আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ২ ফেব্রুয়ারি গায়ক নোবেলসহ পাঁচজনের বিরুদ্ধে একই আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। এরপর ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ২৪ ফেব্রুয়ারি তাকে আদালতে হাজির করা হলে আপসের শর্তে আদালত তার জামিন মঞ্জুর করেছিলেন। মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ১৩ আগস্ট ভুক্তভোগী আনাননিয়া শবনম রোজ বাদী হয়ে আদালতে মামলাটি দায়ের করেন।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

এরপর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআইকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। মামলার অভিযোগে বলা হয়, রোজের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভন দেখিয়ে ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে গত বছরের জুন পর্যন্ত প্রায় ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা আত্মসাৎ করেছেন নোবেল। তদন্ত শেষে চলতি বছরের ৭ জানুয়ারি পিবিআইয়ের উপপরিদর্শক নুরুজ্জামান অভিযোগের সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেন। এই মামলায় নোবেল ছাড়াও তার মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, সহকারী মুনেম শাহ সৌমিক এবং পরিচিত মাসুদ রানাকেও আসামি করা হয়েছে।

এস এম/ ২ এপ্রিল ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

আপসের শর্ত ভঙ্গ করায় গায়ক নোবেলের জামিন বাতিল, কারাগারে পাঠানোর নির্দেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আপসের শর্ত ভঙ্গ করায় গায়ক নোবেলের জামিন বাতিল, কারাগারে পাঠানোর নির্দেশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২ এপ্রিল – প্রেমিকার সঙ্গে প্রতারণা করে অর্থ আত্মসাতের মামলায় আপসের শর্ত ভঙ্গ করায় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ শুনানি শেষে এই আদেশ প্রদান করেন। বাদীপক্ষের আইনজীবী নাসিদুস জামান জানান, জামিনে থাকা আসামি নোবেল এদিন আদালতে হাজিরা দেন। কিন্তু তিনি পূর্বে জামিনে গিয়ে আপসের যে শর্ত দেওয়া হয়েছিল তা ভঙ্গ করেছেন।এ কারণেই তার জামিন বাতিলের আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ২ ফেব্রুয়ারি গায়ক নোবেলসহ পাঁচজনের বিরুদ্ধে একই আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। এরপর ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ২৪ ফেব্রুয়ারি তাকে আদালতে হাজির করা হলে আপসের শর্তে আদালত তার জামিন মঞ্জুর করেছিলেন। মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ১৩ আগস্ট ভুক্তভোগী আনাননিয়া শবনম রোজ বাদী হয়ে আদালতে মামলাটি দায়ের করেন।এরপর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআইকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। মামলার অভিযোগে বলা হয়, রোজের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভন দেখিয়ে ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে গত বছরের জুন পর্যন্ত প্রায় ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা আত্মসাৎ করেছেন নোবেল। তদন্ত শেষে চলতি বছরের ৭ জানুয়ারি পিবিআইয়ের উপপরিদর্শক নুরুজ্জামান অভিযোগের সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেন। এই মামলায় নোবেল ছাড়াও তার মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, সহকারী মুনেম শাহ সৌমিক এবং পরিচিত মাসুদ রানাকেও আসামি করা হয়েছে।এস এম/ ২ এপ্রিল ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×