হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

৪০০০ কোটির ‘রামায়ণ’ সিনেমার টিজার প্রকাশ, ভিএফএক্স নিয়ে সমালোচনার ঝড়

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন


মুম্বাই, ৩ এপ্রিল – চার হাজার কোটি টাকা বাজেটের বহুল প্রতীক্ষিত ‘রামায়ণ’ সিনেমার টিজার প্রকাশের পরপরই এর ভিজ্যুয়াল ইফেক্টস এবং সিজিআই নিয়ে দর্শকদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। বৃহস্পতিবার হনুমান জয়ন্তী উপলক্ষে পরিচালক নীতেশ তিওয়ারি এবং প্রযোজক নমিত মালহোত্রা সিনেমাটির প্রথম টিজার উন্মোচন করেন। প্রায় দুই মিনিট চল্লিশ সেকেন্ডের এই ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। সমালোচক অরিত্র জ্ঞান মন্তব্য করেছেন যে এটি দেখতে অনেকটা ‘আদিপুরুষ’ সিনেমার দ্বিতীয় কিস্তির মতো লাগছে।

তিনি ভিজ্যুয়াল ইফেক্টসের অতিরিক্ত ব্যবহার এবং কিছু দৃশ্যের দুর্বল উপস্থাপনার কড়া সমালোচনা করেন। আরেক সমালোচক রবি গুপ্তার মতে এত বড় বাজেটের একটি প্রজেক্টের জন্য এই টিজার অত্যন্ত হতাশাজনক। অনেক জায়গায় অ্যানিমেশনের কাজ এতটাই অসংলগ্ন যে সেগুলোকে সাধারণ কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি কাজের মতো মনে হয়েছে। নেটিজেনরা সামাজিক যোগাযোগমাধ্যমে ফ্রেম ধরে ধরে ভিজ্যুয়াল থেকে শুরু করে পোশাকের বিভিন্ন ত্রুটি বিশ্লেষণ করছেন।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

প্রাকৃতিক পরিবেশে শুটিং করার সুযোগ থাকা সত্ত্বেও কেন এত বেশি কম্পিউটার জেনারেটেড ইমেজ বা সিজিআই ব্যবহার করা হলো তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। অন্যদিকে রাম চরিত্রে রণবীর কাপুরের লুক দর্শকদের মাঝে কিছুটা ইতিবাচক সাড়া ফেলেছে। কপালে রাজতিলক এবং গেরুয়া পোশাকে তাকে মানানসই লাগলেও ক্লোজ শটে কিছুটা বয়স্ক দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন একাংশ।

সীতা চরিত্রে সাই পল্লবী এবং রাবণ চরিত্রে যশের উপস্থিতি টিজারে খুব অল্প সময়ের জন্য থাকায় দর্শকরা আক্ষেপ প্রকাশ করেছেন। ভারতে মুক্তির আগে যুক্তরাষ্ট্রে এই টিজারের বিশেষ প্রদর্শনী নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। সানি দেওল ও রবি দুবের মতো তারকারা এই সিনেমায় অভিনয় করছেন এবং সঙ্গীত পরিচালনায় আছেন হ্যান্স জিমার ও এ আর রহমান। সিনেমাটির প্রথম পর্ব ২০২৬ সালের দীপাবলিতে এবং দ্বিতীয় পর্ব ২০২৭ সালে প্রেক্ষাগৃহে আসার কথা রয়েছে।

এস এম/ ৩ এপ্রিল ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

৪০০০ কোটির ‘রামায়ণ’ সিনেমার টিজার প্রকাশ, ভিএফএক্স নিয়ে সমালোচনার ঝড়

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

৪০০০ কোটির ‘রামায়ণ’ সিনেমার টিজার প্রকাশ, ভিএফএক্স নিয়ে সমালোচনার ঝড়

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ৩ এপ্রিল – চার হাজার কোটি টাকা বাজেটের বহুল প্রতীক্ষিত ‘রামায়ণ’ সিনেমার টিজার প্রকাশের পরপরই এর ভিজ্যুয়াল ইফেক্টস এবং সিজিআই নিয়ে দর্শকদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। বৃহস্পতিবার হনুমান জয়ন্তী উপলক্ষে পরিচালক নীতেশ তিওয়ারি এবং প্রযোজক নমিত মালহোত্রা সিনেমাটির প্রথম টিজার উন্মোচন করেন। প্রায় দুই মিনিট চল্লিশ সেকেন্ডের এই ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। সমালোচক অরিত্র জ্ঞান মন্তব্য করেছেন যে এটি দেখতে অনেকটা ‘আদিপুরুষ’ সিনেমার দ্বিতীয় কিস্তির মতো লাগছে।তিনি ভিজ্যুয়াল ইফেক্টসের অতিরিক্ত ব্যবহার এবং কিছু দৃশ্যের দুর্বল উপস্থাপনার কড়া সমালোচনা করেন। আরেক সমালোচক রবি গুপ্তার মতে এত বড় বাজেটের একটি প্রজেক্টের জন্য এই টিজার অত্যন্ত হতাশাজনক। অনেক জায়গায় অ্যানিমেশনের কাজ এতটাই অসংলগ্ন যে সেগুলোকে সাধারণ কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি কাজের মতো মনে হয়েছে। নেটিজেনরা সামাজিক যোগাযোগমাধ্যমে ফ্রেম ধরে ধরে ভিজ্যুয়াল থেকে শুরু করে পোশাকের বিভিন্ন ত্রুটি বিশ্লেষণ করছেন।প্রাকৃতিক পরিবেশে শুটিং করার সুযোগ থাকা সত্ত্বেও কেন এত বেশি কম্পিউটার জেনারেটেড ইমেজ বা সিজিআই ব্যবহার করা হলো তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। অন্যদিকে রাম চরিত্রে রণবীর কাপুরের লুক দর্শকদের মাঝে কিছুটা ইতিবাচক সাড়া ফেলেছে। কপালে রাজতিলক এবং গেরুয়া পোশাকে তাকে মানানসই লাগলেও ক্লোজ শটে কিছুটা বয়স্ক দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন একাংশ।সীতা চরিত্রে সাই পল্লবী এবং রাবণ চরিত্রে যশের উপস্থিতি টিজারে খুব অল্প সময়ের জন্য থাকায় দর্শকরা আক্ষেপ প্রকাশ করেছেন। ভারতে মুক্তির আগে যুক্তরাষ্ট্রে এই টিজারের বিশেষ প্রদর্শনী নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। সানি দেওল ও রবি দুবের মতো তারকারা এই সিনেমায় অভিনয় করছেন এবং সঙ্গীত পরিচালনায় আছেন হ্যান্স জিমার ও এ আর রহমান। সিনেমাটির প্রথম পর্ব ২০২৬ সালের দীপাবলিতে এবং দ্বিতীয় পর্ব ২০২৭ সালে প্রেক্ষাগৃহে আসার কথা রয়েছে।এস এম/ ৩ এপ্রিল ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×