হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাচ্চাদের এতকিছু হয়েছে জানতান না

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৭ অপরাহ্ন


ঢাকা, ০৪ সেপ্টেম্বর – বর্তমানে আওয়ামী লীগ সমর্থিত শোবিজ তারকাদের ‘আলো আসবেই’ গ্রুপের স্ক্রিনশট ফাঁসে উত্তাল নেটদুনিয়া। গ্রুপটির নেতৃত্বে ছিলেন ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও চিত্রনায়ক রিয়াজ। সেখানে ছাত্র আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের বিপক্ষে নানান বিষয় নিয়ে চলতো কথোপকথন।

গ্রুপের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন— অভিনেত্রী শামীমা তুষ্টি, তানভীন সুইটি, সোহানা সাবা, অভিনেতা সাজু খাদেমসহ আরও অনেকে। ওই গ্রুপের সক্রিয় সদস্যদের মধ্যে অন্যতম অভিনেত্রী অরুণা বিশ্বাস।

যিনি আন্দোলনকারীদের ওপর গরম পানি ঢেলে দেওয়ার মতো কথা বলেছেন। সেসব কথার স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই ক্ষোভে ফেটে পড়ছেন মানুষজন। সম্প্রতি বিষয়টি নিয়ে দেশের এক গণমাধ্যমে মুখ খুলেছেন অরুণা বিশ্বাস।

আরও পড়ুন

মানিক মিয়া অ্যাভিনিউতে একই মঞ্চে ৭ ব্যান্ড: জেমস-ওয়ারফেজদের বিনামূল্যে শোনার সুবর্ণ সুযোগ

তিনি বলেন, আমরা কিন্তু সেখানে কোনো বাজে কথা বলিনি। আমরা কিন্তু সবসময় বলেছি ছাত্রদের সঙ্গে বসেন। কথা বলেন। আমরা তো আর নীতিনির্ধারণী কেউ না। সেখানে বলা হয়েছে হাসপাতালে আগুন। ওখানে কেউ ঢুকতে পারছে না।

আমি বলেছি গরম জল দিলেই হয়। গরম জল তো কামান থেকে দেয়। জলকামান লিখি নাই আর কি। ওখানেই বোধ হয় মিসটেক হয়েছে। কামানে যে গরম জল থাকে সেটার কথা বলেছি।

সাক্ষাৎকারে আলাপচারিতার একপর্যায়ে অরুণা বিশ্বাসের কাছে জানতে চাওয়া হয়, আন্দোলনে ছাত্রদের পাশে না দাঁড়িয়ে বিটিভি ও মেট্রো রেলের পাশে দাঁড়ালেন?

জবাবে তিনি বলেন, সত্যি কথা হলো আমি তখন অসুস্থ ছিলাম। পাঁচ দিন কোনো খবর নিতে পারিনি। ইন্টারনেট যখন বন্ধ ছিল, তখন। ওই সময় বাচ্চাদের সঙ্গে যে এতকিছু হয়েছে জানতাম না।

অভিনেত্রী আরও বলেন, আমরা কেউ কিন্তু ছাত্রদের বিপক্ষে ছিলাম না। আমাদের মিডিয়ার লোকজন তাদের বিপক্ষে দাঁড় করানোর চেষ্টা করেছে। আমরা সন্ত্রাসীদের কথা বলেছি, ছাত্রদের কথা না। সবশেষে তাকে ঘিরে বিতর্কিত হয়, এমন কিছু না লেখার জন্য অনুরোধও করেন অরুণা বিশ্বাস।

আইএ/ ০৪ সেপ্টেম্বর ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

বাচ্চাদের এতকিছু হয়েছে জানতান না

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাচ্চাদের এতকিছু হয়েছে জানতান না

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৪ সেপ্টেম্বর – বর্তমানে আওয়ামী লীগ সমর্থিত শোবিজ তারকাদের ‘আলো আসবেই’ গ্রুপের স্ক্রিনশট ফাঁসে উত্তাল নেটদুনিয়া। গ্রুপটির নেতৃত্বে ছিলেন ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও চিত্রনায়ক রিয়াজ। সেখানে ছাত্র আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের বিপক্ষে নানান বিষয় নিয়ে চলতো কথোপকথন।গ্রুপের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন— অভিনেত্রী শামীমা তুষ্টি, তানভীন সুইটি, সোহানা সাবা, অভিনেতা সাজু খাদেমসহ আরও অনেকে। ওই গ্রুপের সক্রিয় সদস্যদের মধ্যে অন্যতম অভিনেত্রী অরুণা বিশ্বাস।যিনি আন্দোলনকারীদের ওপর গরম পানি ঢেলে দেওয়ার মতো কথা বলেছেন। সেসব কথার স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই ক্ষোভে ফেটে পড়ছেন মানুষজন। সম্প্রতি বিষয়টি নিয়ে দেশের এক গণমাধ্যমে মুখ খুলেছেন অরুণা বিশ্বাস।তিনি বলেন, আমরা কিন্তু সেখানে কোনো বাজে কথা বলিনি। আমরা কিন্তু সবসময় বলেছি ছাত্রদের সঙ্গে বসেন। কথা বলেন। আমরা তো আর নীতিনির্ধারণী কেউ না। সেখানে বলা হয়েছে হাসপাতালে আগুন। ওখানে কেউ ঢুকতে পারছে না।আমি বলেছি গরম জল দিলেই হয়। গরম জল তো কামান থেকে দেয়। জলকামান লিখি নাই আর কি। ওখানেই বোধ হয় মিসটেক হয়েছে। কামানে যে গরম জল থাকে সেটার কথা বলেছি।সাক্ষাৎকারে আলাপচারিতার একপর্যায়ে অরুণা বিশ্বাসের কাছে জানতে চাওয়া হয়, আন্দোলনে ছাত্রদের পাশে না দাঁড়িয়ে বিটিভি ও মেট্রো রেলের পাশে দাঁড়ালেন?জবাবে তিনি বলেন, সত্যি কথা হলো আমি তখন অসুস্থ ছিলাম। পাঁচ দিন কোনো খবর নিতে পারিনি। ইন্টারনেট যখন বন্ধ ছিল, তখন। ওই সময় বাচ্চাদের সঙ্গে যে এতকিছু হয়েছে জানতাম না।অভিনেত্রী আরও বলেন, আমরা কেউ কিন্তু ছাত্রদের বিপক্ষে ছিলাম না। আমাদের মিডিয়ার লোকজন তাদের বিপক্ষে দাঁড় করানোর চেষ্টা করেছে। আমরা সন্ত্রাসীদের কথা বলেছি, ছাত্রদের কথা না। সবশেষে তাকে ঘিরে বিতর্কিত হয়, এমন কিছু না লেখার জন্য অনুরোধও করেন অরুণা বিশ্বাস।আইএ/ ০৪ সেপ্টেম্বর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×