হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

অস্ট্রিয়ার রেড লোটাস এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের দেলুপি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন




ঢাকা, ৭ এপ্রিল – নেদারল্যান্ডসের পর এবার অস্ট্রিয়ার ভিয়েনায় প্রদর্শিত হতে যাচ্ছে বাংলাদেশি চলচ্চিত্র দেলুপি। আগামী ২৩ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া রেড লোটাস এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ভিয়েনা ২০২৬ আসরে সিনেমাটি আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে। এই চলচ্চিত্র উৎসব চলবে ২৬ এপ্রিল পর্যন্ত।

সিনেমাটির নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী ২৫ এপ্রিল স্থানীয় সময় দুপুর দেড়টায় ভিয়েনার ঐতিহ্যবাহী স্ট্যাটকিনো থিয়েটারে দেলুপি চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

এর আগে চলতি বছরে নেদারল্যান্ডসের ৫৫তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে প্রদর্শিত হয়ে দর্শক ও আন্তর্জাতিক সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। ইউরোপের মাটিতে এটি সিনেমাটির দ্বিতীয় বড় কোনো আন্তর্জাতিক উৎসবে অংশগ্রহণ।

সাফল্যের এই ধারাবাহিকতা প্রসঙ্গে নির্মাতা তাওকীর জানান, নেদারল্যান্ডসে অভাবনীয় সাড়া পাওয়ার পর এখন সিনেমাটি অস্ট্রিয়ায় যাচ্ছে, যা পুরো দলের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের বিষয়। এটি বাংলা ভাষার চলচ্চিত্র ও বাংলাদেশের সিনেমার জন্য বড় একটি অর্জন বলে তিনি মনে করেন।

খুলনার আঞ্চলিক প্রেক্ষাপট, মাটির গন্ধ আর সাধারণ মানুষের জীবন সংগ্রামের গল্প নিয়ে নির্মিত হয়েছে দেলুপি। সিনেমার চিত্রনাট্যে দক্ষিণাঞ্চলের নদীভাঙন, জলবায়ু পরিবর্তন এবং স্থানীয় রাজনীতিতে জাতীয় প্রভাবের মতো বিষয়গুলো গভীরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

মূলত এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক হয় মোহাম্মদ তাওকীর ইসলামের। এর আগে তিনি ওটিটি প্ল্যাটফর্মের জন্য শাটিকাপ ও সিনপাট নির্মাণ করে দর্শক মহলে ব্যাপক আলোচনায় এসেছিলেন।

এনএন/ ৭ এপ্রিল ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

অস্ট্রিয়ার রেড লোটাস এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের দেলুপি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

অস্ট্রিয়ার রেড লোটাস এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের দেলুপি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৭ এপ্রিল – নেদারল্যান্ডসের পর এবার অস্ট্রিয়ার ভিয়েনায় প্রদর্শিত হতে যাচ্ছে বাংলাদেশি চলচ্চিত্র দেলুপি। আগামী ২৩ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া রেড লোটাস এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ভিয়েনা ২০২৬ আসরে সিনেমাটি আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে। এই চলচ্চিত্র উৎসব চলবে ২৬ এপ্রিল পর্যন্ত।সিনেমাটির নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী ২৫ এপ্রিল স্থানীয় সময় দুপুর দেড়টায় ভিয়েনার ঐতিহ্যবাহী স্ট্যাটকিনো থিয়েটারে দেলুপি চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।এর আগে চলতি বছরে নেদারল্যান্ডসের ৫৫তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে প্রদর্শিত হয়ে দর্শক ও আন্তর্জাতিক সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। ইউরোপের মাটিতে এটি সিনেমাটির দ্বিতীয় বড় কোনো আন্তর্জাতিক উৎসবে অংশগ্রহণ।সাফল্যের এই ধারাবাহিকতা প্রসঙ্গে নির্মাতা তাওকীর জানান, নেদারল্যান্ডসে অভাবনীয় সাড়া পাওয়ার পর এখন সিনেমাটি অস্ট্রিয়ায় যাচ্ছে, যা পুরো দলের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের বিষয়। এটি বাংলা ভাষার চলচ্চিত্র ও বাংলাদেশের সিনেমার জন্য বড় একটি অর্জন বলে তিনি মনে করেন।খুলনার আঞ্চলিক প্রেক্ষাপট, মাটির গন্ধ আর সাধারণ মানুষের জীবন সংগ্রামের গল্প নিয়ে নির্মিত হয়েছে দেলুপি। সিনেমার চিত্রনাট্যে দক্ষিণাঞ্চলের নদীভাঙন, জলবায়ু পরিবর্তন এবং স্থানীয় রাজনীতিতে জাতীয় প্রভাবের মতো বিষয়গুলো গভীরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।মূলত এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক হয় মোহাম্মদ তাওকীর ইসলামের। এর আগে তিনি ওটিটি প্ল্যাটফর্মের জন্য শাটিকাপ ও সিনপাট নির্মাণ করে দর্শক মহলে ব্যাপক আলোচনায় এসেছিলেন।এনএন/ ৭ এপ্রিল ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×