হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দিরাইয়ে পৃথক দুটি সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১৮

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন




সুনামগঞ্জ, ৯ এপ্রিল – সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ও সাদিরপুর গ্রামে পৃথক দুটি সংঘর্ষের ঘটনায় দুজন নিহত এবং অন্তত ১৮ জন আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যার পর এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

পুলিশ ও স্থানীয়দের দেওয়া তথ্যমতে, বুধবার বিকেলে সাদিরপুর গ্রামে মোশাহিদ মিয়ার ধান শুকানোর খলার ওপর দিয়ে হোসাইন আহমেদের লোকজন একটি ট্রলি চালিয়ে নিয়ে যান। এই ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যার পর উভয় পক্ষের মধ্যে প্রথমে তীব্র বাগবিতণ্ডা হয় এবং একপর্যায়ে তা বড় ধরনের সংঘর্ষে রূপ নেয়।

এ সময় প্রতিপক্ষের ছোঁড়া টেঁটার আঘাতে মোশাহিদ মিয়ার পক্ষের আহাদ নুর গুরুতর আহত হন। তিনি একই গ্রামের আব্দুল হামিদের ছেলে। পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

অন্যদিকে প্রায় একই সময়ে রফিনগর গ্রামে আশরাফ উদ্দিনের একটি রাজহাঁস খাওয়াকে কেন্দ্র করে শফিক মিয়ার লোকজনের সঙ্গে আরেকটি সংঘর্ষ বাধে। এই সংঘর্ষে আশরাফ উদ্দিনের পক্ষের গিয়াস উদ্দিন প্রাণ হারান। নিহত গিয়াস উদ্দিন রফিনগর ইউনিয়নের মৃত তাহের আলীর ছেলে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দিরাইয়ে পৃথক দুটি সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১৮

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দিরাইয়ে পৃথক দুটি সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১৮

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] সুনামগঞ্জ, ৯ এপ্রিল – সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ও সাদিরপুর গ্রামে পৃথক দুটি সংঘর্ষের ঘটনায় দুজন নিহত এবং অন্তত ১৮ জন আহত হয়েছেন।বুধবার সন্ধ্যার পর এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।পুলিশ ও স্থানীয়দের দেওয়া তথ্যমতে, বুধবার বিকেলে সাদিরপুর গ্রামে মোশাহিদ মিয়ার ধান শুকানোর খলার ওপর দিয়ে হোসাইন আহমেদের লোকজন একটি ট্রলি চালিয়ে নিয়ে যান। এই ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যার পর উভয় পক্ষের মধ্যে প্রথমে তীব্র বাগবিতণ্ডা হয় এবং একপর্যায়ে তা বড় ধরনের সংঘর্ষে রূপ নেয়।এ সময় প্রতিপক্ষের ছোঁড়া টেঁটার আঘাতে মোশাহিদ মিয়ার পক্ষের আহাদ নুর গুরুতর আহত হন। তিনি একই গ্রামের আব্দুল হামিদের ছেলে। পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।অন্যদিকে প্রায় একই সময়ে রফিনগর গ্রামে আশরাফ উদ্দিনের একটি রাজহাঁস খাওয়াকে কেন্দ্র করে শফিক মিয়ার লোকজনের সঙ্গে আরেকটি সংঘর্ষ বাধে। এই সংঘর্ষে আশরাফ উদ্দিনের পক্ষের গিয়াস উদ্দিন প্রাণ হারান। নিহত গিয়াস উদ্দিন রফিনগর ইউনিয়নের মৃত তাহের আলীর ছেলে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×