হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে কঠোর বার্তা ডোনাল্ড ট্রাম্পের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন




ওয়াশিংটন, ৮ এপ্রিল – আগামী শুক্রবার ইসলামাবাদে অনুষ্ঠিতব্য এক গুরুত্বপূর্ণ আলোচনার আগে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি জোরালোভাবে জানিয়েছেন যে ইরানকে আর কোনোভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেওয়া হবে না। তবে একটি সফল চুক্তি স্বাক্ষরিত হলে দেশটির ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বুধবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প এ কথা জানান।

ওই পোস্টে তিনি বলেন যুক্তরাষ্ট্র আগামীতে ইরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। ট্রাম্প দাবি করেন ইরানে অত্যন্ত ফলপ্রসূ একটি সরকার পরিবর্তন ঘটেছে।

এছাড়া ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বি-টু বোম্বারের হামলার বিষয়টি উল্লেখ করে তিনি জানান যুক্তরাষ্ট্র ও ইরান যৌথভাবে মাটির নিচে থাকা সব পারমাণবিক বর্জ্য বা উপাদান সরিয়ে ফেলবে। গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় ওই হামলার পর থেকে স্যাটেলাইট নজরদারির মাধ্যমে দেশটির সমৃদ্ধ ইউরেনিয়াম মজুতের ওপর যুক্তরাষ্ট্র সতর্ক দৃষ্টি রাখছে বলেও জানান তিনি।

এনএন/ ৮ এপ্রিল ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে কঠোর বার্তা ডোনাল্ড ট্রাম্পের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে কঠোর বার্তা ডোনাল্ড ট্রাম্পের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ৮ এপ্রিল – আগামী শুক্রবার ইসলামাবাদে অনুষ্ঠিতব্য এক গুরুত্বপূর্ণ আলোচনার আগে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তিনি জোরালোভাবে জানিয়েছেন যে ইরানকে আর কোনোভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেওয়া হবে না। তবে একটি সফল চুক্তি স্বাক্ষরিত হলে দেশটির ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে বলেও তিনি উল্লেখ করেন।বুধবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প এ কথা জানান।ওই পোস্টে তিনি বলেন যুক্তরাষ্ট্র আগামীতে ইরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। ট্রাম্প দাবি করেন ইরানে অত্যন্ত ফলপ্রসূ একটি সরকার পরিবর্তন ঘটেছে।এছাড়া ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বি-টু বোম্বারের হামলার বিষয়টি উল্লেখ করে তিনি জানান যুক্তরাষ্ট্র ও ইরান যৌথভাবে মাটির নিচে থাকা সব পারমাণবিক বর্জ্য বা উপাদান সরিয়ে ফেলবে। গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় ওই হামলার পর থেকে স্যাটেলাইট নজরদারির মাধ্যমে দেশটির সমৃদ্ধ ইউরেনিয়াম মজুতের ওপর যুক্তরাষ্ট্র সতর্ক দৃষ্টি রাখছে বলেও জানান তিনি।এনএন/ ৮ এপ্রিল ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×