হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনায় আগ্রহী ইরান, শর্ত ‘হুমকি বন্ধ’

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২ মে ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন


তেহরান, ০২ মে – যুদ্ধ-উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছে ইরান। তবে এ ক্ষেত্রে ওয়াশিংটনকে ‘অতিরিক্ত বাড়াবাড়ি’ ও হুমকিমূলক বক্তব্য পরিহার করতে হবে— এমন শর্ত জুড়ে দিয়েছে তেহরান।

ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন প্রেস টিভি-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, শুক্রবার তুরস্ক সফরকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি আঞ্চলিক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে অংশ নেন। সেখানে তুরস্ক, কাতার, সৌদি আরব, মিসর, ইরাক ও আজারবাইজানের প্রতিনিধিদের উপস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সংলাপ নিয়ে ইরানের অবস্থান তুলে ধরেন তিনি।

আরও পড়ুন

চীনা গুপ্তচর ও সহকর্মীর সঙ্গে পরকীয়া! নজিরবিহীন বিতর্কে পদত্যাগ করলেন এনভিডিয়া প্রধান

বৈঠকে আরাগচি স্পষ্টভাবে বলেন, ইরান এই সংঘাতের সূচনা করেনি এবং যদি যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ভঙ্গ করে পুনরায় হামলা শুরু করে, তবে তা মোকাবিলায় ইরান সম্পূর্ণ প্রস্তুত। একইসঙ্গে তিনি সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ওপর জোর দেন।

তিনি বলেন, “আমরা চাই মতপার্থক্যগুলো আলোচনার মাধ্যমে সমাধান হোক। একটি স্থায়ী সমঝোতায় পৌঁছাতে ইরান আবারও আলোচনায় বসতে প্রস্তুত। তবে তার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই হুমকি ও উসকানিমূলক বক্তব্য বন্ধ করতে হবে।”

ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে দীর্ঘদিনের উত্তেজনার জেরে গত ২৮ ফেব্রুয়ারি যৌথভাবে ইরানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রায় ৪০ দিন ধরে চলা সংঘাতের পর গত ৮ এপ্রিল দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়।

বিশ্লেষকদের মতে, উভয় পক্ষের কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকলেও পারস্পরিক অবিশ্বাস ও কড়া অবস্থানের কারণে দ্রুত কোনো সমঝোতায় পৌঁছানো এখনো অনিশ্চিত। তবে উত্তেজনা কমাতে সংলাপের বিকল্প নেই বলেও মনে করছেন তারা।

এনএন/ ০২ মে ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনায় আগ্রহী ইরান, শর্ত ‘হুমকি বন্ধ’

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনায় আগ্রহী ইরান, শর্ত ‘হুমকি বন্ধ’

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২ মে ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ০২ মে – যুদ্ধ-উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছে ইরান। তবে এ ক্ষেত্রে ওয়াশিংটনকে ‘অতিরিক্ত বাড়াবাড়ি’ ও হুমকিমূলক বক্তব্য পরিহার করতে হবে— এমন শর্ত জুড়ে দিয়েছে তেহরান।ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন প্রেস টিভি-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, শুক্রবার তুরস্ক সফরকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি আঞ্চলিক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে অংশ নেন। সেখানে তুরস্ক, কাতার, সৌদি আরব, মিসর, ইরাক ও আজারবাইজানের প্রতিনিধিদের উপস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সংলাপ নিয়ে ইরানের অবস্থান তুলে ধরেন তিনি।বৈঠকে আরাগচি স্পষ্টভাবে বলেন, ইরান এই সংঘাতের সূচনা করেনি এবং যদি যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ভঙ্গ করে পুনরায় হামলা শুরু করে, তবে তা মোকাবিলায় ইরান সম্পূর্ণ প্রস্তুত। একইসঙ্গে তিনি সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ওপর জোর দেন।তিনি বলেন, “আমরা চাই মতপার্থক্যগুলো আলোচনার মাধ্যমে সমাধান হোক। একটি স্থায়ী সমঝোতায় পৌঁছাতে ইরান আবারও আলোচনায় বসতে প্রস্তুত। তবে তার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই হুমকি ও উসকানিমূলক বক্তব্য বন্ধ করতে হবে।”ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে দীর্ঘদিনের উত্তেজনার জেরে গত ২৮ ফেব্রুয়ারি যৌথভাবে ইরানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রায় ৪০ দিন ধরে চলা সংঘাতের পর গত ৮ এপ্রিল দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়।বিশ্লেষকদের মতে, উভয় পক্ষের কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকলেও পারস্পরিক অবিশ্বাস ও কড়া অবস্থানের কারণে দ্রুত কোনো সমঝোতায় পৌঁছানো এখনো অনিশ্চিত। তবে উত্তেজনা কমাতে সংলাপের বিকল্প নেই বলেও মনে করছেন তারা।এনএন/ ০২ মে ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×