হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা প্রধানমন্ত্রীর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২ মে ২০২৬, ১১:১৭ অপরাহ্ন


সিলেট, ০২ মে – গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা আরও বিস্তৃত ও সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করেছেন তারেক রহমান। তিনি বলেছেন, শহরকেন্দ্রিক স্বাস্থ্যসেবার কিছু অগ্রগতি থাকলেও এখনো গ্রামাঞ্চলের মানুষের কাছে কাঙ্ক্ষিত সেবা পৌঁছায়নি, যা পরিবর্তন করা প্রয়োজন।

শনিবার (২ মে) সিলেট নগরের সুরমা নদীর উভয় তীরের সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে নগর ভবনে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ জন

তিনি বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে মানুষ অসুস্থ হওয়ার আগেই তাদের স্বাস্থ্য সচেতন করা। এতে ভবিষ্যতে চিকিৎসা ব্যবস্থার ওপর চাপ কমবে এবং রোগীরা আরও ভালো সেবা পাবেন।

তারেক রহমান ঘোষণা দেন, দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে প্রায় ৮০ শতাংশই নারী হবে। এই কর্মীরা গ্রাম-গ্রামান্তরে গিয়ে মানুষের স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর কাজ করবেন। বিশেষ করে নারীদের লক্ষ্য করে পুষ্টি, খাদ্যাভ্যাস ও রোগ প্রতিরোধ বিষয়ে সচেতন করা হবে।

তার ভাষায়, সঠিক সচেতনতা তৈরি হলে হৃদরোগ, কিডনি রোগসহ বিভিন্ন জটিল রোগ অনেকাংশে কমানো সম্ভব হবে।

তিনি বলেন, এতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের অর্থনৈতিক গতিশীলতা বাড়বে। পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সম্পৃক্ত করে কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে।

এছাড়া ভোকেশনাল ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার পরিকল্পনার কথাও জানান তিনি, যাতে শিক্ষার্থীরা দক্ষতা অর্জন করে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পায়।

এর আগে সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সিলেটের উদ্দেশে যাত্রা করেন এবং পরে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছান।

বিমানবন্দরে স্থানীয় রাজনৈতিক নেতা ও প্রশাসনের কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

এনএন/ ০২ মে ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা প্রধানমন্ত্রীর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা প্রধানমন্ত্রীর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২ মে ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] সিলেট, ০২ মে – গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা আরও বিস্তৃত ও সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করেছেন তারেক রহমান। তিনি বলেছেন, শহরকেন্দ্রিক স্বাস্থ্যসেবার কিছু অগ্রগতি থাকলেও এখনো গ্রামাঞ্চলের মানুষের কাছে কাঙ্ক্ষিত সেবা পৌঁছায়নি, যা পরিবর্তন করা প্রয়োজন।শনিবার (২ মে) সিলেট নগরের সুরমা নদীর উভয় তীরের সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে নগর ভবনে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে মানুষ অসুস্থ হওয়ার আগেই তাদের স্বাস্থ্য সচেতন করা। এতে ভবিষ্যতে চিকিৎসা ব্যবস্থার ওপর চাপ কমবে এবং রোগীরা আরও ভালো সেবা পাবেন।তারেক রহমান ঘোষণা দেন, দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে প্রায় ৮০ শতাংশই নারী হবে। এই কর্মীরা গ্রাম-গ্রামান্তরে গিয়ে মানুষের স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর কাজ করবেন। বিশেষ করে নারীদের লক্ষ্য করে পুষ্টি, খাদ্যাভ্যাস ও রোগ প্রতিরোধ বিষয়ে সচেতন করা হবে।তার ভাষায়, সঠিক সচেতনতা তৈরি হলে হৃদরোগ, কিডনি রোগসহ বিভিন্ন জটিল রোগ অনেকাংশে কমানো সম্ভব হবে।তিনি বলেন, এতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের অর্থনৈতিক গতিশীলতা বাড়বে। পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সম্পৃক্ত করে কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে।এছাড়া ভোকেশনাল ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার পরিকল্পনার কথাও জানান তিনি, যাতে শিক্ষার্থীরা দক্ষতা অর্জন করে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পায়।এর আগে সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সিলেটের উদ্দেশে যাত্রা করেন এবং পরে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছান।বিমানবন্দরে স্থানীয় রাজনৈতিক নেতা ও প্রশাসনের কর্মকর্তারা তাকে স্বাগত জানান।এনএন/ ০২ মে ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×