ঢাকা, ১৩ মে – দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের আবহাওয়া পরিস্থিতির বড় পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিসের তথ্যমতে, লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে, যার প্রভাবে দেশের অন্তত ৩টি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের প্রবল আশঙ্কা রয়েছে।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টা থেকে পরবর্তী কয়েক দিন দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির দাপট বাড়বে। সবচেয়ে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর, রাজশাহী
এবং ময়মনসিংহ বিভাগ।
টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
এছাড়াও ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ মাঝারি বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না সংস্থাটি।
বুধ ও বৃহস্পতিবার (১৩-১৪ মে) রংপুর, ময়মনসিংহ ও সিলেটে বৃষ্টির তীব্রতা বাড়বে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা কমলেও ভ্যাপসা গরম বজায় থাকতে পারে।
শুক্র ও শনিবার (১৫-১৬ মে) ময়মনসিংহ ও সিলেট বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে। অন্যান্য বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ৫ দিন সপ্তাহের শুরু থেকে বৃষ্টিপাত কমে তাপমাত্রা পুনরায় বাড়তে পারে।
এনএন/ ১৩ মে ২০২৬




মন্তব্য করুন