হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জুন থেকে পাইপলাইনে চট্টগ্রাম-ঢাকা তেল সরবরাহ শুরু হবে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২০ মে ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন


ঢাকা, ১৯ মে – চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত জ্বালানি তেলের পাইপলাইন নির্মাণের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামী জুন মাসের শেষ নাগাদ এই পাইপলাইনের মাধ্যমে পুরোদমে তেল সরবরাহ শুরু হবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠকে এই তথ্য তুলে ধরা হয়।

আরও পড়ুন

কক্সবাজারে মানি লন্ডারিং মামলার পলাতক আসামি গ্রেফতার

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

জ্বালানি খাতের বিদ্যমান পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সুপারিশসহ সংসদে প্রতিবেদন জমা দেওয়ার লক্ষ্যে এই বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং হুইপ এ. বি. এম আশরাফ উদ্দিনসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

দেশের চলমান জ্বালানি পরিস্থিতি নিয়ে পর্যালোচনার পাশাপাশি বিরোধী দলের সদস্যদের লিখিত পরামর্শ আহ্বান করা হয়েছে। কমিটি দ্রুততম সময়ে প্রয়োজনীয় সুপারিশসহ সংসদে রিপোর্ট প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

বৈঠকে সংশ্লিষ্ট বিভাগের সচিবগণ এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এনএন/ ১৯ মে ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জুন থেকে পাইপলাইনে চট্টগ্রাম-ঢাকা তেল সরবরাহ শুরু হবে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জুন থেকে পাইপলাইনে চট্টগ্রাম-ঢাকা তেল সরবরাহ শুরু হবে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২০ মে ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৯ মে – চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত জ্বালানি তেলের পাইপলাইন নির্মাণের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামী জুন মাসের শেষ নাগাদ এই পাইপলাইনের মাধ্যমে পুরোদমে তেল সরবরাহ শুরু হবে বলে জানানো হয়েছে।মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠকে এই তথ্য তুলে ধরা হয়।বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।জ্বালানি খাতের বিদ্যমান পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সুপারিশসহ সংসদে প্রতিবেদন জমা দেওয়ার লক্ষ্যে এই বৈঠকের আয়োজন করা হয়।বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং হুইপ এ. বি. এম আশরাফ উদ্দিনসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।দেশের চলমান জ্বালানি পরিস্থিতি নিয়ে পর্যালোচনার পাশাপাশি বিরোধী দলের সদস্যদের লিখিত পরামর্শ আহ্বান করা হয়েছে। কমিটি দ্রুততম সময়ে প্রয়োজনীয় সুপারিশসহ সংসদে রিপোর্ট প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।বৈঠকে সংশ্লিষ্ট বিভাগের সচিবগণ এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।এনএন/ ১৯ মে ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×