বেইজিং, ১৯ মে – রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের রাষ্ট্রীয় সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের মাত্র চার দিন পর পুতিন এই সফরে এলেন।
মঙ্গলবার সন্ধ্যায় বেইজিং বিমানবন্দরে তাকে স্বাগত জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
পাকিস্তানের কাসুরে বিএসএফের গুলিতে দুই বেসামরিক নিহত, আহত ১
এটি পুতিনের ২৫তম চীন সফর। পুতিনের এই সফর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার নিবিড় সম্পর্কের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। দুই দেশের শীর্ষ এই দুই নেতা এ পর্যন্ত ৪০ বারের বেশি দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন।
বিশ্লেষকদের মতে, পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্কের তুলনায় চীন ও রাশিয়ার এই নৈকট্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।
ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের জ্যেষ্ঠ বিশ্লেষক উইলিয়াম ইয়াং মনে করেন, খুব অল্প সময়ের ব্যবধানে বিশ্বের দুই প্রভাবশালী নেতার আতিথ্য গ্রহণ বৈশ্বিক রাজনীতিতে চীনের ক্রমবর্ধমান আত্মবিশ্বাসকে তুলে ধরছে। বেইজিং সম্ভবত ওয়াশিংটনকে এই বার্তা দিতে চাইছে যে, তাদের বিকল্প ও শক্তিশালী অংশীদার রয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শি ও পুতিনের এই কৌশলগত নির্দেশনার ফলে দুই দেশের বন্ধুত্ব আরও গভীর হবে। এর মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ক নতুন মাত্রা পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছে।
এনএন/ ১৯ মে ২০২৬




মন্তব্য করুন