হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পাকিস্তানে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আল-বদর কমান্ডার বুরহান হামজা নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন


ইসলামাবাদ, ২১ মে – পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গিগোষ্ঠী আল-বদরের শীর্ষ অপারেশনাল কমান্ডার আরজামান্দ গুলজার ওরফে বুরহান হামজা নিহত হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিরাপত্তা সংস্থাগুলোর দাবি বুরহান হামজা জম্মু ও কাশ্মীরে একটি বিস্তৃত জঙ্গি নেটওয়ার্ক পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন এবং দীর্ঘদিন ধরে ভারতের মোস্ট ওয়ান্টেড অপরাধীদের তালিকায় ছিলেন। দক্ষিণ কাশ্মীরের তরুণদের উগ্রবাদে উদ্বুদ্ধ করতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় নেটওয়ার্ক ব্যবহার করতেন বলে জানা গেছে।

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার রত্নিপোরার বাসিন্দা গুলজার প্রায় সাত বছর আগে পাকিস্তানে পাড়ি জমান এবং পরবর্তীতে আল-বদরে যোগদান করেন। মাঠপর্যায়ে তার সক্রিয়তার কারণে তিনি দ্রুত সংগঠনটির অপারেশনাল কমান্ডারের দায়িত্ব পান। সীমান্তের ওপার থেকে নতুন সদস্য নিয়োগ এবং অর্থায়নসহ অস্ত্র সরবরাহের মূল কারিগর হিসেবে তাকে চিহ্নিত করা হতো।

উল্লেখ্য যে ২০২৩ সাল থেকে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে লস্কর-ই-তইবা ও জইশ-ই-মোহাম্মদসহ বিভিন্ন সংগঠনের ৫০ জনের বেশি শীর্ষ নেতা রহস্যজনকভাবে নিহত হয়েছেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

পাকিস্তানে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আল-বদর কমান্ডার বুরহান হামজা নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পাকিস্তানে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আল-বদর কমান্ডার বুরহান হামজা নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ২১ মে – পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গিগোষ্ঠী আল-বদরের শীর্ষ অপারেশনাল কমান্ডার আরজামান্দ গুলজার ওরফে বুরহান হামজা নিহত হয়েছেন।ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।নিরাপত্তা সংস্থাগুলোর দাবি বুরহান হামজা জম্মু ও কাশ্মীরে একটি বিস্তৃত জঙ্গি নেটওয়ার্ক পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন এবং দীর্ঘদিন ধরে ভারতের মোস্ট ওয়ান্টেড অপরাধীদের তালিকায় ছিলেন। দক্ষিণ কাশ্মীরের তরুণদের উগ্রবাদে উদ্বুদ্ধ করতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় নেটওয়ার্ক ব্যবহার করতেন বলে জানা গেছে।জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার রত্নিপোরার বাসিন্দা গুলজার প্রায় সাত বছর আগে পাকিস্তানে পাড়ি জমান এবং পরবর্তীতে আল-বদরে যোগদান করেন। মাঠপর্যায়ে তার সক্রিয়তার কারণে তিনি দ্রুত সংগঠনটির অপারেশনাল কমান্ডারের দায়িত্ব পান। সীমান্তের ওপার থেকে নতুন সদস্য নিয়োগ এবং অর্থায়নসহ অস্ত্র সরবরাহের মূল কারিগর হিসেবে তাকে চিহ্নিত করা হতো।উল্লেখ্য যে ২০২৩ সাল থেকে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে লস্কর-ই-তইবা ও জইশ-ই-মোহাম্মদসহ বিভিন্ন সংগঠনের ৫০ জনের বেশি শীর্ষ নেতা রহস্যজনকভাবে নিহত হয়েছেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×