হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শুরু, ফাঁকা হচ্ছে রাজধানী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন


ঢাকা, ২৫ মে – ঈদুল আযহা উপলক্ষে সারাদেশে টানা সাত দিনের ছুটি শুরু হয়েছে। সোমবার ছুটির প্রথম দিনে রাজধানী ঢাকা থেকে ধাপে ধাপে ঘরমুখো মানুষ শহর ছাড়তে শুরু করেছেন। এর ফলে রাজধানীর চিরচেনা ব্যস্ত সড়কগুলোয় সোমবার সকাল থেকেই জনসমাগম অনেক কম লক্ষ্য করা গেছে এবং রাজপথে কোনো যানজট ছিল না।

আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ঈদ উপলক্ষে দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস সোমবার থেকে আগামী ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে। সরকারি ছুটির সাথে মিল রেখে দেশের ব্যাংকগুলোতেও সাত দিনের ছুটি কার্যকর হয়েছে।

আরও পড়ুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ জন

আগামী ১ জুন থেকে সকল অফিস এবং ব্যাংক পুনরায় নিয়মিত সময়সূচীতে চালু হবে। তবে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পের শ্রমিক ও কর্মীদের বেতন এবং বোনাস প্রদানের সুবিধার্থে কিছু বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

২৫ ও ২৬ মে অর্থাৎ সোমবার ও মঙ্গলবার পোশাক শিল্প অধ্যুষিত এলাকাগুলোর নির্দিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকার বাণিজ্যিক ব্যাংকগুলোর শাখা সীমিত পরিসরে লেনদেন পরিচালনা করবে।

একই সাথে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপ শাখা এবং বুথগুলোয় আমদানি ও রপ্তানি কার্যক্রম সচল রাখতে সীমিত আকারে ব্যাংকিং সেবা প্রদান করা হবে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শুরু, ফাঁকা হচ্ছে রাজধানী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শুরু, ফাঁকা হচ্ছে রাজধানী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৫ মে – ঈদুল আযহা উপলক্ষে সারাদেশে টানা সাত দিনের ছুটি শুরু হয়েছে। সোমবার ছুটির প্রথম দিনে রাজধানী ঢাকা থেকে ধাপে ধাপে ঘরমুখো মানুষ শহর ছাড়তে শুরু করেছেন। এর ফলে রাজধানীর চিরচেনা ব্যস্ত সড়কগুলোয় সোমবার সকাল থেকেই জনসমাগম অনেক কম লক্ষ্য করা গেছে এবং রাজপথে কোনো যানজট ছিল না।আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ঈদ উপলক্ষে দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস সোমবার থেকে আগামী ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে। সরকারি ছুটির সাথে মিল রেখে দেশের ব্যাংকগুলোতেও সাত দিনের ছুটি কার্যকর হয়েছে।আগামী ১ জুন থেকে সকল অফিস এবং ব্যাংক পুনরায় নিয়মিত সময়সূচীতে চালু হবে। তবে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পের শ্রমিক ও কর্মীদের বেতন এবং বোনাস প্রদানের সুবিধার্থে কিছু বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।২৫ ও ২৬ মে অর্থাৎ সোমবার ও মঙ্গলবার পোশাক শিল্প অধ্যুষিত এলাকাগুলোর নির্দিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকার বাণিজ্যিক ব্যাংকগুলোর শাখা সীমিত পরিসরে লেনদেন পরিচালনা করবে।একই সাথে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপ শাখা এবং বুথগুলোয় আমদানি ও রপ্তানি কার্যক্রম সচল রাখতে সীমিত আকারে ব্যাংকিং সেবা প্রদান করা হবে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×