হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‘ডন থ্রি’ বিবাদ মেটাতে রণবীর ও ফারহানের মাঝে মধ্যস্থতায় সালমান খান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন


মুম্বাই, ২৯ মে – বলিউডের বহুল আলোচিত সিনেমা ডন থ্রি থেকে অভিনেতা রণবীর সিংয়ের সরে দাঁড়ানো এবং প্রযোজনা সংস্থার বিপুল অংকের ক্ষতিপূরণ দাবি নিয়ে তৈরি হওয়া জটিলতা মেটাতে এগিয়ে এসেছেন সালমান খান। রণবীর সিং ও নির্মাতা ফারহান আখতারের মধ্যে সৃজনশীল বিষয় নিয়ে মতবিরোধের জেরে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এর পাশাপাশি ফিল্ম ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ রণবীরের বিরুদ্ধে অসহযোগিতার নোটিশ জারি করেছে। পরিস্থিতি যখন আইনি লড়াইয়ের দিকে যাচ্ছিল তখন সালমান খান দুই পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব নিয়েছেন।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

সালমান খান ব্যক্তিগতভাবে রণবীর সিং এবং ফারহান আখতার উভয়ের সঙ্গেই যোগাযোগ করেছেন। তিনি দুই তারকাকে নিজেদের মধ্যের বিবাদ ভুলে গিয়ে এবং কোনো তৃতীয় পক্ষকে না জড়িয়ে বিষয়টি নিজেদের মধ্যে সমাধান করার অনুরোধ জানিয়েছেন।

সালমান ও ফারহান ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে যে সালমান খান রণবীরকে যেমন পছন্দ করেন তেমনই আখতার পরিবারের সঙ্গেও তার দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। সিনেমার ভবিষ্যৎ যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য তিনি নিজে দুই পক্ষকে ফোন করেন।

মূলত সিনেমার চরিত্রের ধরণ কেমন হবে তা নিয়ে ফারহান ও রণবীরের মধ্যে মতভেদ দেখা দেয়। রণবীর সিং চেয়েছিলেন এই সংস্করণটি অনেক বেশি ডার্ক এবং অ্যাকশনধর্মী হোক। তবে পরিচালক ফারহান আখতার ডন ফ্র্যাঞ্চাইজির মূল আভিজাত্য বজায় রাখতে চেয়েছিলেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

‘ডন থ্রি’ বিবাদ মেটাতে রণবীর ও ফারহানের মাঝে মধ্যস্থতায় সালমান খান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‘ডন থ্রি’ বিবাদ মেটাতে রণবীর ও ফারহানের মাঝে মধ্যস্থতায় সালমান খান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ২৯ মে – বলিউডের বহুল আলোচিত সিনেমা ডন থ্রি থেকে অভিনেতা রণবীর সিংয়ের সরে দাঁড়ানো এবং প্রযোজনা সংস্থার বিপুল অংকের ক্ষতিপূরণ দাবি নিয়ে তৈরি হওয়া জটিলতা মেটাতে এগিয়ে এসেছেন সালমান খান। রণবীর সিং ও নির্মাতা ফারহান আখতারের মধ্যে সৃজনশীল বিষয় নিয়ে মতবিরোধের জেরে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।এর পাশাপাশি ফিল্ম ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ রণবীরের বিরুদ্ধে অসহযোগিতার নোটিশ জারি করেছে। পরিস্থিতি যখন আইনি লড়াইয়ের দিকে যাচ্ছিল তখন সালমান খান দুই পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব নিয়েছেন।সালমান খান ব্যক্তিগতভাবে রণবীর সিং এবং ফারহান আখতার উভয়ের সঙ্গেই যোগাযোগ করেছেন। তিনি দুই তারকাকে নিজেদের মধ্যের বিবাদ ভুলে গিয়ে এবং কোনো তৃতীয় পক্ষকে না জড়িয়ে বিষয়টি নিজেদের মধ্যে সমাধান করার অনুরোধ জানিয়েছেন।সালমান ও ফারহান ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে যে সালমান খান রণবীরকে যেমন পছন্দ করেন তেমনই আখতার পরিবারের সঙ্গেও তার দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। সিনেমার ভবিষ্যৎ যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য তিনি নিজে দুই পক্ষকে ফোন করেন।মূলত সিনেমার চরিত্রের ধরণ কেমন হবে তা নিয়ে ফারহান ও রণবীরের মধ্যে মতভেদ দেখা দেয়। রণবীর সিং চেয়েছিলেন এই সংস্করণটি অনেক বেশি ডার্ক এবং অ্যাকশনধর্মী হোক। তবে পরিচালক ফারহান আখতার ডন ফ্র্যাঞ্চাইজির মূল আভিজাত্য বজায় রাখতে চেয়েছিলেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×