হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ওমরাহ মৌসুমের ভিসা ইস্যু শুরু করল সৌদি আরব

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন


রিয়াদ, ১ জুন – সৌদি আরব নতুন ওমরাহ মৌসুমের জন্য ভিসা আবেদন গ্রহণ শুরু করেছে। গত রোববার থেকে ওমরাহ ভিসা ইস্যু শুরু হওয়ার মাধ্যমে নতুন মৌসুমের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। একই সাথে তীর্থযাত্রীরা ডিজিটাল প্ল্যাটফর্ম নুসুক এর মাধ্যমে অনুমতিপত্র ও বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী,

আরও পড়ুন

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের স্পষ্ট বার্তা: পাসপোর্ট বিতর্কের মধ্যে মুখ খুললেন জয়সওয়াল

আন্তর্জাতিক তীর্থযাত্রীরা এখন থেকেই নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে সৌদি আরবে প্রবেশ এবং ওমরাহ পালনের প্রক্রিয়া শুরু করতে পারবেন। নতুন মৌসুমে বিদেশি মুসল্লিরা ২০২৭ সালের ২৩ মার্চ পর্যন্ত ওমরাহ পালনের জন্য দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে,

চলতি বছরের হজ শেষ হওয়ার পর হিজরি ১৪৪৮ সালের ওমরাহ মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে আন্তর্জাতিক তীর্থযাত্রীদের জন্য ভিসা প্রদান শুরু হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের ৯ মার্চ হবে ওমরাহ ভিসা ইস্যুর শেষ তারিখ।

এর অংশ হিসেবে ইলেকট্রনিক পারমিট, স্বয়ংক্রিয় চুক্তি ব্যবস্থা এবং কিউআর কোড ভিত্তিক যাচাইকরণ পদ্ধতি চালু করা হয়েছে। বিশ্লেষকদের মতে, সৌদি ভিশন ২০৩০ কর্মসূচির আওতায় ক্রমবর্ধমান তীর্থযাত্রীর চাপ সামাল দিতে দেশটি পরিবহন, আবাসন ও আতিথেয়তা অবকাঠামো সম্প্রসারণ করছে।

এস এম/ ১ জুন ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

ওমরাহ মৌসুমের ভিসা ইস্যু শুরু করল সৌদি আরব

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ওমরাহ মৌসুমের ভিসা ইস্যু শুরু করল সৌদি আরব

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] রিয়াদ, ১ জুন – সৌদি আরব নতুন ওমরাহ মৌসুমের জন্য ভিসা আবেদন গ্রহণ শুরু করেছে। গত রোববার থেকে ওমরাহ ভিসা ইস্যু শুরু হওয়ার মাধ্যমে নতুন মৌসুমের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। একই সাথে তীর্থযাত্রীরা ডিজিটাল প্ল্যাটফর্ম নুসুক এর মাধ্যমে অনুমতিপত্র ও বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী,আন্তর্জাতিক তীর্থযাত্রীরা এখন থেকেই নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে সৌদি আরবে প্রবেশ এবং ওমরাহ পালনের প্রক্রিয়া শুরু করতে পারবেন। নতুন মৌসুমে বিদেশি মুসল্লিরা ২০২৭ সালের ২৩ মার্চ পর্যন্ত ওমরাহ পালনের জন্য দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন।হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে,চলতি বছরের হজ শেষ হওয়ার পর হিজরি ১৪৪৮ সালের ওমরাহ মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে আন্তর্জাতিক তীর্থযাত্রীদের জন্য ভিসা প্রদান শুরু হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের ৯ মার্চ হবে ওমরাহ ভিসা ইস্যুর শেষ তারিখ।এর অংশ হিসেবে ইলেকট্রনিক পারমিট, স্বয়ংক্রিয় চুক্তি ব্যবস্থা এবং কিউআর কোড ভিত্তিক যাচাইকরণ পদ্ধতি চালু করা হয়েছে। বিশ্লেষকদের মতে, সৌদি ভিশন ২০৩০ কর্মসূচির আওতায় ক্রমবর্ধমান তীর্থযাত্রীর চাপ সামাল দিতে দেশটি পরিবহন, আবাসন ও আতিথেয়তা অবকাঠামো সম্প্রসারণ করছে।এস এম/ ১ জুন ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×