হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সালমান শাহর মৃত্যু রহস্য উদঘাটনে কবর থেকে লাশ উত্তোলনের নির্দেশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১০ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন


ঢাকা, ১০ জুন – জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) মৃত্যুর প্রকৃত কারণ ও রহস্য উদঘাটনের জন্য তার মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ উত্তোলন, সুরতহাল প্রতিবেদন তৈরি এবং পুনরায় ময়নাতদন্ত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত গত ২৪ মে এই গুরুত্বপূর্ণ আদেশ প্রদান করেন। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

এর আগে চলতি বছরের ২০ মে সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদ আদালতে একটি আবেদন দাখিল করেন। আবেদনপত্রে তিনি উল্লেখ করেন যে, হত্যার প্রকৃত কারণ এবং রহস্য উদঘাটনের স্বার্থে সালমান শাহর মরদেহ পুনরায় বৈজ্ঞানিক পদ্ধতিতে পরীক্ষা করা অত্যন্ত জরুরি।

আদালতের এই আদেশের ফলে প্রশাসনিক প্রক্রিয়া শেষে শিগগিরই মরদেহ উত্তোলন ও ময়নাতদন্তের কার্যক্রম শুরু হবে।

নথি অনুযায়ী, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকালে রাজধানীর নিউ ইস্কাটন রোডের নিজ বাসায় সালমান শাহকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সেই সময়ে রমনা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছিল। পরবর্তীতে সিলেটের শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়।

এনএন/ ১০ জুন ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

সালমান শাহর মৃত্যু রহস্য উদঘাটনে কবর থেকে লাশ উত্তোলনের নির্দেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সালমান শাহর মৃত্যু রহস্য উদঘাটনে কবর থেকে লাশ উত্তোলনের নির্দেশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১০ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১০ জুন – জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) মৃত্যুর প্রকৃত কারণ ও রহস্য উদঘাটনের জন্য তার মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ উত্তোলন, সুরতহাল প্রতিবেদন তৈরি এবং পুনরায় ময়নাতদন্ত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত গত ২৪ মে এই গুরুত্বপূর্ণ আদেশ প্রদান করেন। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।এর আগে চলতি বছরের ২০ মে সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদ আদালতে একটি আবেদন দাখিল করেন। আবেদনপত্রে তিনি উল্লেখ করেন যে, হত্যার প্রকৃত কারণ এবং রহস্য উদঘাটনের স্বার্থে সালমান শাহর মরদেহ পুনরায় বৈজ্ঞানিক পদ্ধতিতে পরীক্ষা করা অত্যন্ত জরুরি।আদালতের এই আদেশের ফলে প্রশাসনিক প্রক্রিয়া শেষে শিগগিরই মরদেহ উত্তোলন ও ময়নাতদন্তের কার্যক্রম শুরু হবে।নথি অনুযায়ী, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকালে রাজধানীর নিউ ইস্কাটন রোডের নিজ বাসায় সালমান শাহকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সেই সময়ে রমনা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছিল। পরবর্তীতে সিলেটের শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়।এনএন/ ১০ জুন ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×