হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রস্তাবিত বাজেটে অর্থনৈতিক সংস্কার সম্ভব নয়, দাবি নাহিদ ইসলামের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন


চট্টগ্রাম, ১২ জুন – বিএনপি সরকারের ঘোষিত প্রস্তাবিত বাজেটে দেশের অর্থনৈতিক সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার বিকেলে চট্টগ্রামের সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ অভিমত ব্যক্ত করেন।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

নাহিদ ইসলাম বলেন, প্রস্তাবিত বাজেটে ৬ লাখ ৯০ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যা মূলত বাস্তবতাবিবর্জিত। বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনও এত বিপুল পরিমাণ রাজস্ব আদায় সম্ভব হয়নি। বর্তমান কর ও রাজস্ব আদায়ের কাঠামোর মাধ্যমে এই বিশাল লক্ষ্যমাত্রা অর্জন করা দুরূহ হবে বলে তিনি উল্লেখ করেন।

সরকারের এই বাজেটকে উচ্চাভিলাষী আখ্যা দিয়ে তিনি আরও জানান, বাজেটের মাধ্যমে অর্থনীতিতে বড় ধরনের সংস্কারের প্রত্যাশা থাকলেও বর্তমান রূপরেখায় তার প্রতিফলন ঘটেনি।

বাজেটের কিছু ইতিবাচক দিক নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, কিছু পণ্যের কর কমানো এবং শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধি ইতিবাচক উদ্যোগ। তবে এসব উদ্যোগের বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে।

কার্ড বিতরণ বা বিভিন্ন উন্নয়ন কর্মসূচিতে বিরোধীদলীয় সংসদ সদস্যদের প্রতি বৈষম্যের অভিযোগ তুলে তিনি বলেন যে কোথাও কোনো জবাবদিহিতা নেই। ঋণখেলাপিদের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় তিনি বাজেটের সমালোচনা করেন।

এনএন/ ১২ জুন ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

প্রস্তাবিত বাজেটে অর্থনৈতিক সংস্কার সম্ভব নয়, দাবি নাহিদ ইসলামের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রস্তাবিত বাজেটে অর্থনৈতিক সংস্কার সম্ভব নয়, দাবি নাহিদ ইসলামের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] চট্টগ্রাম, ১২ জুন – বিএনপি সরকারের ঘোষিত প্রস্তাবিত বাজেটে দেশের অর্থনৈতিক সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।শুক্রবার বিকেলে চট্টগ্রামের সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ অভিমত ব্যক্ত করেন।নাহিদ ইসলাম বলেন, প্রস্তাবিত বাজেটে ৬ লাখ ৯০ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যা মূলত বাস্তবতাবিবর্জিত। বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনও এত বিপুল পরিমাণ রাজস্ব আদায় সম্ভব হয়নি। বর্তমান কর ও রাজস্ব আদায়ের কাঠামোর মাধ্যমে এই বিশাল লক্ষ্যমাত্রা অর্জন করা দুরূহ হবে বলে তিনি উল্লেখ করেন।সরকারের এই বাজেটকে উচ্চাভিলাষী আখ্যা দিয়ে তিনি আরও জানান, বাজেটের মাধ্যমে অর্থনীতিতে বড় ধরনের সংস্কারের প্রত্যাশা থাকলেও বর্তমান রূপরেখায় তার প্রতিফলন ঘটেনি।বাজেটের কিছু ইতিবাচক দিক নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, কিছু পণ্যের কর কমানো এবং শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধি ইতিবাচক উদ্যোগ। তবে এসব উদ্যোগের বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে।কার্ড বিতরণ বা বিভিন্ন উন্নয়ন কর্মসূচিতে বিরোধীদলীয় সংসদ সদস্যদের প্রতি বৈষম্যের অভিযোগ তুলে তিনি বলেন যে কোথাও কোনো জবাবদিহিতা নেই। ঋণখেলাপিদের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় তিনি বাজেটের সমালোচনা করেন।এনএন/ ১২ জুন ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×