হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন


কক্সবাজার, ১৩ জুন – কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় সাতটি ইউনিয়নের সমন্বয়ে গঠিত নতুন মাতামুহুরী উপজেলার আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার সন্ধ্যায় চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সঙ্গে নিয়ে তিনি এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

আরও পড়ুন

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টসসহ ৩ খেলায় নিয়মিত অনুশীলনের নির্দেশ

এর আগে গত ১৯ মে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চকরিয়ার বদরখালী, ঢেমুশিয়া, পশ্চিম বড়ভেওলা, কোনাখালী, বিএমচর, পূর্ব বড়ভেওলা ও সাহারবিল ইউনিয়ন নিয়ে মাতামুহুরী উপজেলা গঠনের চূড়ান্ত গেজেট প্রকাশিত হয়।

নতুন উপজেলা গঠনের ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। উপজেলা যুবদলের সভাপতি সিকদার আতিক উল্লাহ ছিদ্দিকী জানান, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও উন্নয়ন ত্বরান্বিত করার যে প্রতিশ্রুতি নির্বাচনী প্রচারণার সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দিয়েছিলেন, এই নতুন উপজেলা গঠনের মধ্য দিয়ে তার বাস্তবায়ন শুরু হলো। এর ফলে সরকারি সেবা সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছাবে এবং নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে।

পূর্ব বড়ভেওলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুনর রশীদ বলেন, এই পদক্ষেপের মাধ্যমে অবহেলিত জনপদের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলাও এই সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কক্সবাজার, ১৩ জুন – কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় সাতটি ইউনিয়নের সমন্বয়ে গঠিত নতুন মাতামুহুরী উপজেলার আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার সন্ধ্যায় চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সঙ্গে নিয়ে তিনি এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।এর আগে গত ১৯ মে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চকরিয়ার বদরখালী, ঢেমুশিয়া, পশ্চিম বড়ভেওলা, কোনাখালী, বিএমচর, পূর্ব বড়ভেওলা ও সাহারবিল ইউনিয়ন নিয়ে মাতামুহুরী উপজেলা গঠনের চূড়ান্ত গেজেট প্রকাশিত হয়।নতুন উপজেলা গঠনের ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। উপজেলা যুবদলের সভাপতি সিকদার আতিক উল্লাহ ছিদ্দিকী জানান, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও উন্নয়ন ত্বরান্বিত করার যে প্রতিশ্রুতি নির্বাচনী প্রচারণার সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দিয়েছিলেন, এই নতুন উপজেলা গঠনের মধ্য দিয়ে তার বাস্তবায়ন শুরু হলো। এর ফলে সরকারি সেবা সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছাবে এবং নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে।পূর্ব বড়ভেওলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুনর রশীদ বলেন, এই পদক্ষেপের মাধ্যমে অবহেলিত জনপদের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলাও এই সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×